Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকরুটি কিনতে গিয়ে গোলার আঘাতে মৃত্যু

রুটি কিনতে গিয়ে গোলার আঘাতে মৃত্যু

রুটি কিনতে গিয়ে গোলার আঘাতে মৃত্যু

ইউক্রেনের খারকিভ শহরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা৷ বাসায় খাবার কিছু না থাকায় রুটি কিনতে বাইরে বের হয়েছিলেন ভিক্টর গুবারেভ৷ ঠিক তখনই তার বাসার সামনে এসে পড়ে এক গোলা৷ সেটির আঘাতে মারা যান তিনি৷

পরিবারের খাওয়ার জন্য রুটি ঠিকই কিনে এনেছিলেন ভিক্টর৷ নিজের অ্যাপার্টমেন্টের ঠিক বাইরেই যখন গোলা এসে পড়ে, তার হাতে তখনও ধরা ছিল সেই রুটি৷

ভিক্টরের মেয়ে ইয়ানা বাচেক একজন ইংরেজি শিক্ষক৷ যুদ্ধের মধ্যেও অনলাইনে ক্লাস করানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি৷ এমন সময় ফোনে মায়ের কাছে বোমা বর্ষণের খবর শুনে ছুটে আসেন বাবা-মায়ের অ্যাপার্টমেন্টে৷ এসে দেখেন বাবার মরদেহের পাশে দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুলেন্স৷

বাবা-মায়ের অ্যাপার্টমেন্টের পাশেই স্বামী ইয়েভগেনি ভ্লাসেংকোর সঙ্গে থাকেন ইয়ানা৷ মায়ের কল পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে বের হতে গিয়েও স্বামীর বাধায় বের হতে পারেননি তিনি৷ ইয়েভগেনির আশঙ্কাকে সত্য প্রমাণ করে কিছুক্ষণের মধ্যে আবার সেখানে বোমা ফেলে রুশ বাহিনী৷ কিছুক্ষণ আগেই বিস্ফোরণ ও গোলাবর্ষণের মধ্যেই কেনাকাটা করে ফিরেছিলেন ইয়ানাও৷

বাবার সঙ্গে অন্যসব স্মৃতি নিয়েই বাকি জীবন কাটাতে চান ভিক্টরের একমাত্র সন্তান ইয়ানা৷ মাত্র ১৬ বছর বয়সে পরিবারের ভরণপোষণের জন্য ড্রাইভারের কাজ শুরু করেন ভিক্টর৷ তারপর ক্যারিয়ারের শেষ দিকে রুশ কোম্পানি গ্যাজপ্রমের গাড়ি পরিবহণের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন৷ ৭৯ বছর বয়সী ভিক্টর যুদ্ধাবস্থাতেও নিজের ও স্ত্রীর স্বাস্থ্যের কথা বিবেচনা করে খারকিভ ছেড়ে যেতে চাননি৷

ক্রমাগত গোলাবর্ষণে ভিক্টর ছাড়াও ২৫ এপ্রিল আরও অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ রাশিয়ার পক্ষ থেকে বেসামরিক স্থাপনায় হামলার কথা বারবার অস্বীকার করা হলেও, আবাসিক এলাকাতেও চলছে নির্বিচার গোলাবর্ষণ৷ প্রতিদিনই ভারি হচ্ছে মৃত্যুর পাল্লা৷

Share With:
Rate This Article