Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকসুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

তেহরানে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মাত্তিয়াস লেন্টযকে তলব করেছে ইরান সরকার।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা হামিদ নূরিকে আটক এবং কারাদণ্ডের প্রতিবাদে সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়।খবর তাসনিম নিউজের।

তাকে তলব করে সোমবার এ ব্যাপারে ইরানের অবস্থান জানিয়ে দেয়া হয়েছে, পাশাপাশি ভিত্তিহীন অভিযোগ ইরানের সাবেক কর্মকর্তাকে সুইডিশ সরকার আটকে রেখেছে বলে প্রতিবাদ ও অভিযোগ করা হয়।

সুইডিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামিদ নূরিকে সুইডেনের আদালত সম্পূর্ণ অবৈধভাবে জিজ্ঞাসাবাদ করেছে। একইসঙ্গে সুইডেনের কারাগার থেকে দ্রুত ইরানের এই কর্মকর্তাকে মুক্তি দেয়ার আহ্বান জানারো হয়েছে।

সোমবার হামিদ নূরির স্ত্রী জানিয়েছেন, তার স্বামী সুইডেনের আমন্ত্রণে ২০১৯ সালে দেশটির সফরে যান। বিমানবন্দরে পৌঁছাোনার সঙ্গে সঙ্গেই অত্যন্ত বর্বর ও অপমানজনকভাবে তাকে আটক করা হয় এবং উপস্থিত ইরানি জনগণের সামনে তাকে অপমান করতে করতে পুলিশ হেফাজতে নেয়া হয়।

কিন্তু সুইডেন সরকার বিষয়টি তার পরিবারকে জানাতে ব্যর্থ হয়েছে এবং বিনা বিচারে তাকে দীর্ঘদিন ধরে নির্জন কারাকক্ষে রাখা হয়েছে।

হামিদ নূরির স্ত্রী দাবি করেন- কোনো তথ্য প্রমাণ ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তার স্বামীকে সুইডিশ সরকার আটকে রেখেছে।

Share With:
Rate This Article