Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে মিয়ানমার

ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে মিয়ানমার

ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে মিয়ানমার

বিশ্ব খাদ্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভয়াবহ অর্থনৈতিক সংকটের কবলে পড়তে যাচ্ছে মিয়ানমার। গত মাসে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতার কারণে খাদ্য ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি দিলো সংস্থাটি।

অভ্যুত্থানের পর প্রধান শহর ইয়াঙ্গুনে পাম অয়েলের দাম ২০ শতাংশ বেড়েছে। আরেক শহর মান্ডালেতে গত তিন সপ্তাহে চালের দাম বেড়েছে ৪ শতাংশ। কাচিন রাজ্যের ভামো ও পুতাওসহ বেশ কয়েকটি শহরে চালের দাম বেড়েছে ৩৫ শতাংশ। এছাড়া দেশজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে ১৫ শতাংশ। উত্তরের রাজ্য রাখাইনে পেট্রোলের দাম বেড়েছে ৩৩ শতাংশ।

মিয়ানমারে বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি স্টিফেন অ্যান্ডারসন বলেছেন, ‘আমি মনে করি, পরিস্থিতি দীর্ঘায়িত হলে ক্রমশ এই সংকটের অর্থনৈতিক দিকটি খুবই মারাত্মক হতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে অনেক মানুষ কোভিড -১৯ এর প্রভাবজনিত সংকটে আছেন। এই রাজনৈতিক সংকটের আগে কারখানা বন্ধ ছিল, লকডাউনের কারনে অনেক দরিদ্র মানুষ চাকরি হারিয়েছিল এবং বিদেশ থেকে রেমিটেন্স কমছিল।’

সেনা অভ্যুত্থানের পর আরও বড় আকারে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিপুল সংখ্যক শ্রমিক কাজে যাচ্ছেন না। বিক্ষোভ দমনে সেনারা কড়া ব্যবস্থা নেওয়ায় অনেকে প্রাণের ঝুঁকি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন না। ব্যাংক ও যোগাযোগের মতো খাতগুলোকে প্রান্তসীমায় ঠেলে দেওয়া হচ্ছে।❐

Share With:
Rate This Article