Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeভারতবিজেপির প্রার্থী হিসেবে দেখা যেতে পারেন মিঠুন চক্রবর্তীকে

বিজেপির প্রার্থী হিসেবে দেখা যেতে পারেন মিঠুন চক্রবর্তীকে

বিজেপির প্রার্থী হিসেবে দেখা যেতে পারেন মিঠুন চক্রবর্তীকে

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বলিউড তারকা মিঠুন চক্রবর্তীকে। শুক্রবার এমনই সম্ভাবনার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

শিলিগুড়িতে সিপিএম নেতা শঙ্কর ঘোষের বিজেপিতে যোগদানের কর্মসূচিতে মিঠুনের ভোটে লড়ার ইঙ্গিত দেন কৈলাস। তার বক্তব্য, মিঠুন নিজে ভোটে লড়তে না চাইলেও তার সঙ্গে কথা বলা হবে।

কৈলাস বলেন, ‘মিঠুন বলেছেন, নির্বাচনে লড়বেন না। তবুও আমরা মিঠুনের সঙ্গে কথা বলব। তাকে বিধানসভা ভোটে প্রার্থী করার চেষ্টা করব।’

তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিঠুন যদি বিজেপির প্রার্থী হন তবে বিধানসভা ভোটে নিঃসন্দেহে এক নতুন মাত্রা যোগ হবে।

গত ৭ মার্চ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে ধুতি-পাঞ্জাবির ‘বাঙালিবাবু’র সাজে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন। তবে তখন জানা গিয়েছিল, তাকে প্রচারে ব্যবহার করার কথাই ভাবছে বিজেপি। মিঠুন নিজেও বলেছিলেন, তিনি শুধু প্রচারই করবেন।

শুক্রবার থেকেই প্রচারে নামার কথা ছিল মিঠুনের। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের প্রার্থীপদে মনোনয়ন দাখিল করার পর তিনি শুভেন্দুর সঙ্গে নন্দীগ্রাম যাবেন বলে কথা ছিল। কিন্তু তা হয় নি।

শোনা যাচ্ছে, মিঠুন রোববার কেশপুরে প্রচারে যেতে পারেন। যদিও তার প্রচারসূচি এখনও চূড়ান্ত করা হয় নি বলেই বিজেপি জানিয়েছে। মিঠুন আপাতত কোলকাতা শহরেই রয়েছেন। নিজের বিভিন্ন পেশাগত দায়বদ্ধতা মেটাতে। সেখানে তার বিভিন্ন ঘনিষ্ঠকে তিনি জানিয়েছেন, বিজেপির হয়ে ‘জান লড়িয়ে’ দেবেন।❐

Share With:
Rate This Article