ভারতে নারী পুলিশ কর্মকর্তা লাশ কাঁধে হাঁটলেন ২ কিলোমিটার
ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় কে সিরিশা নামে এক নারী পুলিশ কর্মকর্তা বনের মধ্যে পড়ে থাকা একটি লাশ উদ্ধার করে কাঁধে নিয়ে দু কিলোমিটার হেঁটেছেন।
দেশটির গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ভাইরাল হয়েছে।
অজ্ঞাত এক ব্যক্তি বনের মধ্যেই মারা যান। তার মৃতদেহ সেখানেই পড়েছিল। মৃতদেহের সৎকার করতে কেউ এগিয়ে আসে নি।
অবশেষে ওই নারী পুলিশ কর্মকর্তা লাশের খাটিয়ার এক পাশ ধরেন। তাকে দেখে এক ব্যক্তি এগিয়ে এসে আরেক পাশ কাঁধে তুলে নিলেন। পরে লাশ কাঁধে নিয়ে দুই কিলোমিটার হেঁটে যান ওই নারী কর্মকর্তা।
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা এলাকার ওই ঘটনার ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে।
স্থানীয়রা প্রশংসা করছেন নারী কর্মকর্তা কে সিরিশার এ মানবিকতার।
ভিডিওতে দেখা গেছে, কে সিরিশা খাটিয়ায় লাশ কাঁধে নিয়ে খেতের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। তাকে সাহায্য করছিলেন আরেক ব্যক্তি।
সিরিশার এমন কাজের ভূয়সী প্রশংসা করেছে অন্ধ্রপ্রদেশের পুলিশ বিভাগ। এক টুইটবার্তায় ওই ঘটনার একটি ভিডিওচিত্র শেয়ার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
ভিডিওতে দেখা যায়, আশপাশের মানুষ বলছিল– ’ম্যাডাম চলে যান।’ জবাবে কে সিরিশা বলছিলেন– ‘সমস্যা নেই। ঠিক আছে সব। সৎকারের মূল অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন এই নারী পুলিশ কর্মকর্তা।
জানা গেছে, মৃত ব্যক্তিটির নাম-পরিচয় অজানা ছিল। তাই স্থানীয় গ্রামবাসী ওই লাশের সৎকারে অংশ নিতে চায় নি।
এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদ।❐
AP Police cares: DGP Gautam Sawang lauds the humanitarian gesture of a Woman SI, K.Sirisha of Kasibugga PS, @POLICESRIKAKULM as she carried the unknown dead body for 2 km from Adavi Kothur on her shoulders & helped in performing his last rites.#WomanPolice #HumaneGesture pic.twitter.com/QPVRijz97Z
— Andhra Pradesh Police (@APPOLICE100) February 1, 2021








