Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রশিকাগোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৩

শিকাগোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৩

শিকাগোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের শিকাগোতে বিভিন্ন স্থানে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

স্থানীয় সময় রোববার (১০ জানুয়ারি) মধ্যরাতে শহরটির এভান্সটনের কয়েকটি এলাকায় হামলা চালানো হয় বলে জানায় শিকাগো পুলিশ।

শিকাগোর পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, শিকাগোর দক্ষিণ-পূর্ব এন্ড অ্যাভিনিউয়ের পার্কিংয়ে ঢুকে বন্দুকধারীরা হামলা চালায়। তারা আরও বেশ কয়েকটি স্থানে হামলা চালায়।

পুলিশ কর্মকর্তা ডেভিড ব্রাউন জানিয়েছেন, নিহত ও আহত কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন চীন থেকে আসা শিকাগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র যিরান ফ্যান (৩০), অ্যান্টনি ফকনার (২০), নিরাপত্তা প্রহরী আয়েশা নেভেল (৪৬)।

আহত হয়েছেন ৭৭ বছর বয়সী এক পুলিশ, ৮১ বছর বয়সী নারী এবং ১৫ বছর বয়সী এক কিশোরী। এ ছাড়া ইভানস্টনে অপর এক নারীর ঘাড়ে গুলি লেগেছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া পুলিশের গুলিতে একজন হামলাকারী নিহত হয়েছেন বলেও তিনি জানান।❐

Share With:
Rate This Article