Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeনিউ ইয়র্কনিউ ইয়র্কবাসীদের আবারও কোভিড ঘরভাড়া ত্রাণে আবেদনের সুযোগ

নিউ ইয়র্কবাসীদের আবারও কোভিড ঘরভাড়া ত্রাণে আবেদনের সুযোগ

নিউ ইয়র্কবাসীদের আবারও কোভিড ঘরভাড়া ত্রাণে আবেদনের সুযোগ

জাহান আরা দোলন: আগস্ট ২০২০, এ প্রথম কোভিড ঘরভাড়া ত্রাণ কর্মসূচি শুরু করা হয়। কিন্তু, রাষ্ট্রীয় তহবিলের অর্ধেকেরও বেশি বিতরণে অসফল হয়। পরবর্তীতে আবার ১৮ ডিসেম্বর, ২০২০ থেকে নিউ ইয়র্কে ব্যাপক পরিসরে ঘরভাড়া ত্রাণ বিতরণের একটি নতুন অ্যাপ্লিকেশন উইন্ডো খোলা হয়েছে । এবারে ৬ কোটি ডলার ব্যয়ের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

আইনপ্রণেতা এবং নেতাকর্মীরা বিতরণের বাকি অর্থ সরকারকে ফেরত দেওয়ার বিষয়ে চিন্তিত ছিল। পরে রাজ্য কাগজপত্রের প্রয়োজনীয়তা শিথিল করতে সম্মত হয়। মহামারীর আগে, আবেদনকারীদের ‘দায়গ্রস্ত ঘরভাড়া’ প্রমাণের নির্দেশ ছিল। আবেদনকারীর, ঘর ভাড়া হিসেবে মোট আয়ের ৩০ভাগের বেশি ‘দায়গ্রস্ত ঘরভাড়া’ হিসাবে প্রদান করা হতো।

এখনকার নিয়ম অনুযায়ী, ভাড়াটেদেরকে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ‘দায়গ্রস্ত ঘরভাড়া’ দেখাতে হবে। এবং, মহামারীর আগেকার পারিবারিক মোট আয়, মধ্যম আয়ের শতকরা ৮০ ভাগ অথবা আরও কম দেখাতে পারলে তারা এই ‘ভাড়াত্রাণ’ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

নতুন অ্যাপ্লিকেশন উইন্ডোটি জানুয়ারির শেষ দিকে বন্ধ করা হবে। যারা ঘরভাড়া ত্রাণের জন্য আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করতে হবে না। এছাড়া বাতিলকৃত আগের সব আবেদনই নতুন পরিসরে পুনর্বিবেচনা করা হবে।

Share With:
Rate This Article