Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeপ্রবাস৩৫তম ফোবানা সম্মেলনের ভেন্যু গেলর্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার

৩৫তম ফোবানা সম্মেলনের ভেন্যু গেলর্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার

৩৫তম ফোবানা সম্মেলনের ভেন্যু গেলর্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার

জুয়েল সাদত, ওয়াশিংটন থেকে: করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থ নীতির চরম সংকটে আমেরিকার অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়বে । আমেরিকাকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে আঠার মাস। ফলে সেপ্টেম্বরের ৩৪তম ফোবানার ভবিষ্যত নির্ভর করবে কয়েক মাস পর আমেরিকা সচল হওয়ার পর। এ বছরের সব বড় বড় ইভেন্ট ইতোমধ্যেই বাতিল হয়ে গেছে। যদিও এখনও বলা যাচ্ছে না ডালাস ফোবানার ভবিষ্যত। পুরো আমেরিকাই এখন গভীর সংকটে । এপ্রিলে যদি আমেরিকা সচল না হয় তাহলে সামনে রোজা তারপর ঈদ। এরপর ঈদুল আযহা । ৩৪তম ফোবানা হয়ত সংক্ষিপ্তাকারে আয়োজিত হতে পারে। তবে সব কিছুই জানা যাবে এপ্রিলের শেষ সপ্তাহে।
 
তবে ৩৫তম ফোবানার কার্যক্রম সচল দীর্ঘদিন থেকে মার্চে হোস্ট কমিটির বড় সভাটি আগামী ২৫ জুলাই নির্ধারণ করা হয়েছে । এ্ই গভীর সংকটের মধ্যেও ৩৫তম ফোবানার কার্যক্রম সচল রেখেছেন কনভেনর জি ই রাসেল ও সদস্য সচিব বিশিষ্ট লেখক শিব্বির আহমদ (অরপি আহমদ)।
 
আগামী ২০২১ সালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের ভেন্যু ’গেলর্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার’ চুড়ান্ত হয়েছে। সম্মেলনের ভেন্যু নিয়ে গত মার্চ ১৮ তারিখ বুধবার গেলর্ড হোটেল এন্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার কর্তৃপক্ষের সাথে চুক্তি স্বাক্ষর করেন সম্মেলনের কনভেনার জি আই রাসেল। উল্লেখ্য, গেলর্ড হোটেল এন্ড ন্যাশনাল কনভেনশস সেন্টার ৭স্টার হোটেল এবং ন্যাশনাল কনভেনশন সেন্টার যা মেরিল্যান্ডের নয়নাভিরাম পোটম্যাক নদীর পাড়ের ন্যাশনাল হারবারে অবস্থিত।
 

ছবি: বুধবার গেলর্ড হোটেল এন্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার কর্তৃপক্ষের সাথে চুক্তি স্বাক্ষরের কাগজ হাতে ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল এবং কোষাধ্যক্ষ বিশিষ্ট অর্থনীতিবীদ ড. ফায়জুল ইসলাম।

গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনের তৃতীয়দিনে ভোটাভুটির মাধ্যমে ২০২১ এর ফোবানা কনভেনশন আয়োজন করার জন্য নির্বাচিত হয় ওয়াশিংটনের সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি। ডাবল ডিজিট ভোটের ব্যবধানে ওয়াশিংটনের বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) কে পরাজিত করে ওয়াশিংটনে ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজন করবার গৌরব অর্জন করে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস)।

 
নির্বাচনে জয়লাভের পর আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির কর্মকর্তার ৩৫তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটি চুড়ান্ত করার কাজ সম্পন্ন করেছে। কনভেনার জি আই রাসেল এবং সদস্য সচিব শিব্বীর আহমেদের নেতৃত্বে ২০২১ সালের সেপ্টেম্বর মাসের লেবার ডে উইকেন্ডে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস) এর আয়োজনে গেলর্ড হোটেল অ্যান্ড ন্যাশনাল কনভেনশন সেন্টারে বসবে ৩৫তম ফোবানা সম্মেলনের আসর।
 
গত ১৮ তারিখ ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেলের সাথে গেলর্ড ন্যাশনাল কনভেনশস সেন্টার কর্তৃপক্ষের সাথে ভেন্যু নিয়ে চুক্তি স্বাক্ষরের পর এক অনুভুতি ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনে জয়লাভ করে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস) ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজন করবার গৌরব অর্জন করেছে। ওয়াশিংটনে একটি স্মরণকালের ফোবানা সম্মেলন উপহার দেওয়ার জন্য গেলর্ড হোটেল এন্ড ন্যাশনাল কনভেনশন সেন্টারের সাথে চুক্তি স্বাক্ষরের পর আমরা ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজনে আরও একধাপ এগিয়ে গেলাম।
 
কনভেনার জি আই রাসেল বৈধভাবে ভোটাভুটির মধ্য দিয়ে অর্জন করা আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির (এবিএফএস) আয়োজনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার জন্য বৃহত্তর বাসীসহ সবার প্রতি অনুরোধ জানান। ♦
 
 
 
Share With:
Rate This Article