Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিক১ দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ইটালিতে, সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে

১ দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ইটালিতে, সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে

১ দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ইটালিতে, সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে

মৃত্যুর মিছিল ইটালিতে। একের পর এক কফিন নামছে কবরে। করোনাভাইরাস দেশটিতে প্রতিদিন নির্দয়ভাবে কেড়ে নিচ্ছে শত শত প্রাণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭১২ জনের প্রাণ নিয়েছে করোনা। যা বিশ্বের যে কোনও দেশের মধ্যে সর্বোচ্চ। 

এ নিয়ে মৃতের সংখ্যা ৮ হাজার ২১৫ জন। লাশের দেশ এখন ইটালি। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ২০৩ জন। সবমিলিয়ে ইটালিতে করোনায় আক্রান্ত সংখ্যা ৮০ হাজার ৫৮৯।

বিশ্বে গত ২৪ ঘণ্টার সর্বোচ্চসংখ্যক করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছে ইটালিতে। আর সর্বোচ্চ আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে (১১ হাজারের বেশি)। এরপরের অবস্থানেই ইতালি।

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে অবিশ্বাস্য হারে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবারের সব শেষ হিসাবে দেখা গেছে, ইটালিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৮৯ জন। আর চীনে আক্রান্ত  ৮১ হাজার ৩৪০ জন। আর যুক্তরাষ্ট্র সবাইকে ছাড়িয়ে শীর্ষে, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৬১২ জন।

ইটালির ২১টি বিভাগীয় শহরের কেবল লোম্বার্দিয়ায় আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৮৮৯ জন। পুরো ইটালির মৃতের সংখ্যা ৮ হাজার ২১৫ জন। সেখানে কেবল লোম্বার্দিয়ায় মৃতের সংখ্যা ৪ হাজার ৮৬১ জন। বৃহস্পতিবার এ অঞ্চলেই মারা গেছে ৩৮৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৪৩ জন।

এরপরেই এমিলিয়া রোমানিয়া অঞ্চল। সেখানে আক্রান্ত ১০ হাজার ৮১৬ জন এবং মারা গেছে ১ হাজার ১৭৪ জন। ভেনেতো অঞ্চলে আক্রান্ত ৬ হাজার ৯৩৫ এবং মারা গেছে ২৮৭ জন। পিয়েমনতে অঞ্চলে আক্রান্ত ৬ হাজার ৫৩৪ এবং ৪৪৯ জন মারা গেছেন।

তোসকানা অঞ্চলে আক্রান্ত ৩ হাজার ২২৬ জন এবং মারা গেছে ১৫৮ জন। মার্কে অঞ্চলে আক্রান্ত ৩ হাজার ১১৪ এবং ৩১০ জন মারা গেছে। লিগুরিয়া’তে আক্রান্ত ২ হাজার ৫৬৭ জন এবং মারা গেছে ২৮০ জন। ট্রেনতিনো’তে আক্রান্ত ২ হাজার ২০৩ জন এবং মারা গেছে ১৩৪ জন। ♦

 
 
Share With:
Rate This Article