Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদ১৬ ডিসেম্বর থেকে সর্বস্তরে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান

১৬ ডিসেম্বর থেকে সর্বস্তরে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান

১৬ ডিসেম্বর থেকে সর্বস্তরে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান

 ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করা উচিত বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এম কামরুল কাদের ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এক রুলের শুনানিতে এই অভিমত দেন।
দুই বছর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে দুই বছর আগে হাইকোর্টে রিট করেন। রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ইকোর্ট রুল দেন ২০১৭ সালের ৪ ডিসেম্বর।
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান কেন ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চান হাইকোর্ট। আজ ওই রুলের ওপর শুনানিতে হাইকোর্ট অভিমত দেন যে, আসছে ১৬ ডিসেম্বর থেকে সর্বস্তরে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করা উচিত।
আদালতে রিটের পক্ষে শুনানিতে আজ অংশ নেন আইনজীবী কে এম আমিন উদ্দিন, শফিক আহমেদ, ইউসুফ হোসেন হ‌ুমায়ূন প্রমুখ।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
Share With:
Rate This Article