Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদ১০১ বছরে বয়সে মারা গেলেন নাসার ‘মানব কম্পিউটার’ ক্যাথরিন জনসন

১০১ বছরে বয়সে মারা গেলেন নাসার ‘মানব কম্পিউটার’ ক্যাথরিন জনসন

১০১ বছরে বয়সে মারা গেলেন নাসার ‘মানব কম্পিউটার’ ক্যাথরিন জনসন

মারা গেলেন নাসার হিউম্যান কম্পিউটার ক্যাথরিন জনসন। তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। নাসার মানব যন্ত্রগণকদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি চর্চিত। তাঁকে নিয়েই তৈরি হয়েছিল ‘হিডেন ফিগারস’ ছবিটি।
 
তিনি ছিলেন স্বনামধন্য গণিতজ্ঞ। মূলত ক্যাথরিনের নির্ভুল গণনায় ভরসা রেখেই ১৯৬১ সালে অ্যালান শেপার্ড প্রথম মার্কিন হিসেবে মহাকাশে পাড়ি দেন।
 
সোমবার এক বিবৃতিতে নাসা জানায়, ক্যাথরিন জনসনের মৃত্যুর খবর পেয়ে নাসা পরিবার শোকাহত।
 
নাসা তাঁকে ‘হিরো’ সম্বোধন করে বলে, তাঁর নেতৃত্ব কখনও ভোলা যাবে না।
 
পঞ্চাশ দশকের শুরুর দিককার কথা। আমেরিকায় বিভিন্ন জটিল গবেষণায় কম্পিউটার ব্যবহার শুরু হয়েছে। কিন্তু সেই যন্ত্রের দেওয়া তথ্যের বদলে মানুষের গণনাকেই অনেক বেশি ভরসা করা হতো তখন।
 
নাসাও তার ব্যতিক্রম ছিল না। মহাকাশ অভিযানের নানা জটিল গবেষণা মাথা খাটিয়েই করতেন নাসার বিজ্ঞানী ও গণিতজ্ঞেরা।
 
যাঁদের মধ্যে অন্যতম ছিলেন ক্যাথরিন জনসন, ডরোথি ভন এবং মেরি জ্যাকসন।
 
২০১৬ সালে এঁদের জীবনের ওপরে তৈরি হয় হলিউডের ছবি ‘হিডেন ফিগারস।’ এরপর থেকেই মানুষের মুখে মুখে এই তিন ‘মানব কম্পিউটার’-দের কৃতিত্ব। ♦
 
 
 
 
 
 
Share With:
Rate This Article