Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রহোয়াইট হাউজ ছেড়ে ফ্লোরিডার পথে ট্রাম্প

হোয়াইট হাউজ ছেড়ে ফ্লোরিডার পথে ট্রাম্প

হোয়াইট হাউজ ছেড়ে ফ্লোরিডার পথে ট্রাম্প

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের আগেই হোয়াইট হাউস ছেড়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ওয়াশিংটন ডিসির বাইরে এয়ার ফোর্স ওয়ানের সদরদপ্তর জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে বুধবার সবাইকে বিদায় জানিয়েছেন তিনি। সেখান থেকেই উড়োজাহাজে পরিবারসহ ফ্লোরিডার উদ্দেশে রওনা হয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসার সময় প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অনেক সম্মানের বিষয়।’

বিদায় নেওয়ার সময় বেস অ্যান্ড্রুজ থেকে এক বক্তব্যে ট্রাম্প জনগণের পক্ষে ‘সবসময় পাশে থাকা’র প্রতিশ্রুতি দিয়েছেন। আগত বাইডেন প্রশাসনকে ‘শুভ কামনা’ও জানিয়েছেন তিনি।

সেখানে উপস্থিত সমর্থক ও সহযোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা চমৎকার মানুষ। আমাদের দেশটি সত্যিই খুব দুর্দান্ত। আপনাদের প্রেসিডেন্ট হওয়া আমার জন্য সবচেয়ে বড় সম্মান এবং সুযোগ ছিল।’

প্রশাসনের সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি সবসময় আপনাদের পক্ষে লড়াই করব। আমি আপনাদের পাশে আছি। আমি এটি শুনেছি এবং আপনাদেরও বলব যে এই দেশের ভবিষ্যতের চেয়ে উজ্জ্বল আগে কখনও ছিল না। আমি নতুন প্রশাসনকে শুভ কামনা জানাই ও সাফল্য কামনা করি। আমি মনে করি তারা দুর্দান্ত সফল হবে।’

ফ্লাইটে ওঠার আগে ট্রাম্প বলেন, ‘সবাইকে বিদায়। আমরা আপনাদের ভালোবাসি। আমরা আবার অন্য কোনওভাবে ফিরে আসব।’

অন্যদিকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জয়েন্ট বেস অ্যান্ড্রুজে বিদায়ী ভাষণে বলেছেন, ‘আপনাদের ফার্স্ট লেডি হয়ে ওঠা আমার জন্য সবচেয়ে বড় সম্মান ছিল। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’❐

Share With:
Rate This Article