Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 21, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকস্পেনে প্রতিদিনই মৃত্যুর রেকর্ড

স্পেনে প্রতিদিনই মৃত্যুর রেকর্ড

স্পেনে প্রতিদিনই মৃত্যুর রেকর্ড

ইউরোপের দেশ স্পেনে প্রতিদিনই করোনাভাইরাসে মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯২৩ জনের প্রাণ গেছে।
 
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দেশটিতে একদিনে রেকর্ড ৯২৩ জনের প্রাণ কেড়েছে করোনা, যা আগের দিনের তুলনায় বেশি। এর আগে বুধবার দেশটিতে ৮৬৪ জনের প্রাণহানি ঘটে। আর তার আগের দিন মঙ্গলবার মৃত্যু হয় ৮৪৯ জনের। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট ১০ হাজার ৩ জনের মৃত্যৃ হয়েছে।
 
স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ হাজার ১৯৫ জন। দেশটিতে এখন মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ২৩৮ জন।
করোনার বিস্তার ঠেকানোর লক্ষ্যে দেশটিতে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের মাঝেও দেশটির বিভিন্ন প্রান্তে করোনার প্রকোপ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।
 
ইউরোপের দেশগুলোর মধ্যে ইটালির পরই করোনার সর্বোচ্চ প্রকোপ স্পেনে। ইটালিতে প্রাণঘাতী এই ভাইরাসে ১ এপ্রিল বুধবার একদিনে প্রাণঘাতী করোনায় মারা গেছেন ৭২৭ জন। এ নিয়ে ইটালিতে মৃত্যুর সংখ্যা বেড়ে মোট দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫৫।
 
এদিকে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। এদিন দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ২৬ হাজার ৪৭৩ জন। মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ওপরে শুধু ইতালি ও স্পেন। আর আক্রান্তের সংখ্যায় সবার ওপরে তারা।♦
 
 
 
Share With:
Rate This Article