Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeবিনোদনসৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি

হঠাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অবনতির দিকে। কোলকাতার এ বর্ষীয়ান অভিনেতাকে স্থানান্তরিত করা হয়েছে আইটিইউ বা ইনটেনসিভ থেরাপি ইউনিটে।

গত মঙ্গলবার স্থানীয় বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় করোনা-আক্রান্ত সৌমিত্রকে।

ভারতীয় গণমাধ্যম জানায়, শুক্রবার সকালেও তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল ছিল। এদিন বিকেল থেকেই সৌমিত্রের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অনিয়মিত রক্তচাপ এবং অসুস্থতা বাড়ায় তাকে আইটিইউয়ে স্থানান্তরিত করা হয়েছে।

বৃহস্পতিবারেও তার জ্বর আসে নি। শারীরিক অবস্থা মোটের ওপর ভালো ছিল বলেই জানিয়েছিলেন ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বাধীন চার সদস্যের মেডিক্যাল বোর্ড।

আচমকাই অসুস্থতা বেড়ে যাওয়ায় ঝুঁকি না নিয়ে তাকে আইটিইউয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে মেডিকেল বোর্ড জানিয়েছে।

কয়েকদিন ধরে সত্যজিৎ রায়ের একাধিক চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করা  এ অভিনয় শিল্পী অসুস্থ ছিলেন। চিকিৎসকদের পরামর্শে করোনা পরীক্ষা করা হয়।

বেলভিউ হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন বলেন, ‘’আগের থেকে সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসা চলছে। আরও তিন-চার দিন হয়তো থাকতে হতে পারে।’

গত কয়েক মাস শুটিং বন্ধ ছিল পশ্চিমবঙ্গে। নিয়ম মেনে সম্প্রতি সৌমিত্র শুটিং শুরু করেছিলেন। কাজ করছিলেন তার ওপর তৈরি একটি তথ্যচিত্রে। এর মধ্যেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। তার আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘অভিযান’ ছবির শুটিং শেষ করেন।❐

Share With:
Rate This Article