Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকসর্বকালের রেকর্ড ছাড়াল যুক্তরাজ্যের তাপমাত্রা

সর্বকালের রেকর্ড ছাড়াল যুক্তরাজ্যের তাপমাত্রা

সর্বকালের রেকর্ড ছাড়াল যুক্তরাজ্যের তাপমাত্রা

সর্বকালের রেকর্ড ছাড়াল যুক্তরাজ্যের তাপমাত্রা। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে প্রথমবারের মত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ব্রিটিশ আবহাওয়া দফতরের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে দেশটির গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দেশটি আবহাওয়া অফিস বলছে, আজ দুপুর ১২.৫০ মিনিটি দেশটির হিথ্রো বিমানবন্দরে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন তাপমাত্রা আরো বাড়তে পারে।

গত কয়েক দিন ধরে চলা তাপদাহের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। সামনের বছরগুলোতে আরও ঘন ঘন তাপদাহ হতে পারে বলেও সতর্ক করছেন তারা। ‌‌উচ্চ তাপমাত্রার কারণে ইংল্যান্ড ও ওয়েলসের বেশিরভাগ এলাকা জুড়ে নজিরবিহীনভাবে তীব্র গরমের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সতর্কতা হিসেবে কয়েকটি এলাকার ট্রেন লাইন ও স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, ‘আমাদের অনেক অবকাঠামোই এই তাপমাত্রার জন্য বানানো নয়।

ইউরোপের পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন থেকে চলছে তীব্র দাবদাহ। তীব্র তাপদাহের সঙ্গে দাবানল ক্রমাগত বাড়তে থাকায় ফ্রান্সসহ ইউরোপের অনেক দেশে। দাবানলে কারণে অনেক মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

Share With:
Rate This Article