Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকলন্ডনে হামলার হুঁশিয়ারি দিলেন রাশিয়ার এক সংসদ সদস্য

লন্ডনে হামলার হুঁশিয়ারি দিলেন রাশিয়ার এক সংসদ সদস্য

লন্ডনে হামলার হুঁশিয়ারি দিলেন রাশিয়ার এক সংসদ সদস্য

পাঁচমাস ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই আবহে সরাসরি যুদ্ধে লিপ্ত না হলেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাজ্য এবং অন্যান্য ন্যাটোভুক্ত দেশগুলো সাহায্য করে চলেছে ইউক্রেনকে। রাশিয়ার ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। অবরুদ্ধ করা হয়েছে রাশিয়ার ওব্লাস্ট কালিনিনগ্রাদকে। এই আবহে সরাসরি লন্ডনে হামলার হুঁশিয়ারি দিলেন রাশিয়ার এক সংসদ সদস্য।

রুশ সংসদের সদস্য আন্দ্রে গুরুলিওভ বলেন যে, ন্যাটোর সঙ্গে যুদ্ধ লাগলে লন্ডনেই প্রথম বোমাবর্ষণ করবে রাশিয়া। তার বক্তব্য, যদি রাশিয়ার কালিনিনগ্রাদ ওব্লাস্ট অবরোধের ফলে ন্যাটোর সঙ্গে যুদ্ধ শুরু হয় সেই ক্ষেত্রে রাশিয়া ফ্রন্টফুটেই খেলবে।

তিনি বলেন, ‘প্রথম যেখানে আঘাত হানা হবে সেটা লন্ডন। এটা স্পষ্ট যে বিশ্বের জন্য হুমকির পরিস্থিতি সৃষ্টি করছে অ্যাংলো-স্যাক্সনরা’। তিনি রাশিয়ান জাতীয় টিভিতে এই কথা বলেন। রাশিয়া ন্যাটোর মহাকাশ উপগ্রহও ধ্বংস করবে বলে দাবি করেন তিনি।

এদিকে রুশ সংসদ সদস্যের এই হুঁশিয়ারির মাঝেই ইউরোপীয় ইউনিয়ন সরকারি ভাবে ইউক্রেনের সদস্যপদের আবেদন গ্রহণ করল।

ওদিকে পশ্চিম ইউক্রেনে রাশিয়া সেভাবে দাঁত ফোটাতে না পারলেও দেশটির পূর্ব অংশে তারা নিজেদের দখলদারি আরও পোক্ত করেছে। বর্তমানে লুহানস্ক এলাকার ৯৫ শতাংশ রাশিয়ার দখলে। দোনেৎস্ক ওব্লাস্টেরও আর্ধেকের বেশি এলাকা রুশ সেনাদের নিয়ন্ত্রণে।

ইউক্রেনের দাবি এই যুদ্ধে এখনও পর্যন্ত আড়াই থেকে তিন হাজার ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে। আর এখন প্রতিদিনই গড়ে ১০০ থেকে ২০০ জন সৈনিক মারা যাচ্ছেন। তাছাড়া ৪,৬৬২ অসামরিক ইউক্রেনীয় মারা গিয়েছে এই যুদ্ধে। রাশিয়ার বিরুদ্ধে ১৮,৩৮৩টি যুদ্ধাপরাধের মামলার তদন্ত করছে ইউক্রেন।

অন্যদিকে, রাশিয়ার ৩৪,৩৫০ জন সেনা মারা গিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তাছাড়া রাশিয়ার ১৫০৭টি ট্যাঙ্ক, ২১৬টি যুদ্ধবিমান, ১৮৩টি হেলিকপ্টার, ১৪টি রণতরী ধ্বংস করা হয়েছে বলে দাবি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

Share With:
Rate This Article