Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeবিনোদনলকডাউন আইন ভাঙায় পুনম পান্ডেকে গ্রেফতার

লকডাউন আইন ভাঙায় পুনম পান্ডেকে গ্রেফতার

লকডাউন আইন ভাঙায় পুনম পান্ডেকে গ্রেফতার

বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

লকডাউন ভেঙে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে। আর এ সময় আইন না মেনে গাড়ি নিয়ে রাস্তায় হাওয়া খেতে বের হয়েছিলেন পুনম।

লকডাউন ভঙ্গের অভিযোগে রোববার এই অভিনেত্রী-মডেলকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। আটক করা হয়েছে তার গাড়িটিও।

এ ঘটনায় পুনমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

এর আগেও উল্টা-পাল্টা কীর্তি ঘটিয়ে বার বার খবরের শিরোনাম হয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

২০১৪ সালে ২ মে মুম্বাইয়ের রাস্তায় অশালীন আচরণের অভিযোগে পুনমকে গ্রেফতার করে পুলিশ।

পুনমের বিরুদ্ধে অভিযোগ, গভীর রাতে মুম্বাইয়ের মিরা রোডে গাড়ির ভেতর ছেলেবন্ধুর সঙ্গে অশালীন অবস্থায় দেখা যায় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুনমকে গ্রেফতার করে পুলিশ। তবে সাজা ভোগ করতে হয় নি।◉

Share With:
Rate This Article