Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeভারতরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গান্ধি ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব মমতার

রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গান্ধি ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব মমতার

রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গান্ধি ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব মমতার

ভারতে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বিরোধী দলগুলো। কোনো একজনকে ‘সর্বসম্মতিক্রমে’ রাষ্ট্রপতি প্রার্থী করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি বিরোধী ১৭টি দল। কিন্তু রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কাকে মনোনীত করা হবে, এ নিয়ে জোর জল্পনা ভারতের জাতীয় রাজনীতিতে। এই ক্ষেত্রে গোপালকৃষ্ণ গাঁধীর নাম ঘিরে আলোচনা চলছে।

বুধবার (১৫ জুন) পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল বলেন, এত তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না। এদিকে দিল্লির কনস্টিটিউশন হলে বিরোধীদের বৈঠক শেষে আরএসপির এন কে প্রেমচন্দ্রন জানান, রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গাঁধী ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

জানা গেছে, এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য গোপালকৃষ্ণের সঙ্গে দেশটির বিরোধী শিবিরের কয়েকজন নেতা ফোনে কথা বলেছেন। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য তাকে অনুরোধ করা হয়েছে। বিরোধী নেতাদের একাংশের অনুরোধে প্রাথমিকভাবে গাঁধী-পৌত্র ‘ইতিবাচক’ সাড়া দিয়েছেন বলে জানা গিয়েছে। বিরোধী শিবিরের একাংশে দাবি, রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে ‘সম্মত’ হলে গোপালকৃষ্ণকেই সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হবে।

Share With:
Rate This Article