Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 22, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকরাশিয়ার প্রধানমন্ত্রী মিশুস্তিন করোনায় আক্রান্ত

রাশিয়ার প্রধানমন্ত্রী মিশুস্তিন করোনায় আক্রান্ত

রাশিয়ার প্রধানমন্ত্রী মিশুস্তিন করোনায় আক্রান্ত

রাশিয়ার প্রধানমন্ত্রী মিকাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক ভিডিও কলে মিশুস্তিন নিজেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ খবর দিয়েছেন বলে রুশ গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

শুক্রবার (১ মে) বিবিসির খবরে বলা হয়, মিশুস্তিন যে দিনটিতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন, সেদিন রাশিয়াতে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে সাত হাজার ৯৯টি। এর আগে একদিনে এত বেশি সংক্রমণ শনাক্ত হয়নি রাশিয়ায়। শুধু তাই নয়, এর মাধ্যমে দেশটিতে সংক্রমণ লাখও পেরিয়ে গেছে।

গত জানুয়ারিতে মিশুস্তিনকে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। রাশিয়ায় করোনাভাইরাস মহামারির বিস্তার ঠেকাতে সক্রিয়ভাবে কাজ করছেন তিনি। তিনি করেনায় আক্রান্ত হওয়ায় প্রথম উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে।

রাশিয়ার টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হয়েছে, প্রেসিডেন্ট পুতিনকে ভিডিও কলে মিশুস্তিন বলছেন, ‘আমি এই মাত্র জানতে পারলাম যে আমার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে।’ এ সময় তিনি বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা বললে পুতিন তাতে সম্মত হন।

পরে পুতিন তাকে বলেন, ‘আপনার সঙ্গে যা ঘটেছে, তা যে কোনও কারও সঙ্গেই ঘটতে পারে। আমি এটা শুরু থেকেই বলে আসছি। আপনি একজন কর্মঠ ব্যক্তি। এখন পর্যন্ত যে কাজ আপনি করেছেন, তার জন্য ধন্যবাদ জানাই।’

এদিকে, রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ পেরোলেও মৃতের সংখ্যা ১ হাজার ১৬৯ জন। আক্রান্ত ১ লক্ষ ১৪ হাজাত ৪৩১ জন। মস্কো-ভিত্তিক করোনা সদর দফতর বলছে, মৃতের এই সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম।

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই মহামারী মোকাবিলায় রাশিয়া যেসব পদক্ষেপ নিয়েছে, তা ‘ইটালির মতো চিত্র’ ঠেকাতে সক্ষম হয়েছে।

তবে প্রেসিডেন্ট পুতিন নিজে এসব পদক্ষেপে, বিশেষ করে চিকিৎসকদের সুরক্ষা সুরঞ্জাম সরবরাহ নিয়ে খুব একটা সন্তুষ্ট নন। চলতি সপ্তাহেই তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের জন্য রাশিয়া পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করতে পারে নি। বিভিন্ন এলাকা থেকে চিকিৎসকরা পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম পান নি বলে অভিযোগ করেছেন— এ তথ্যও তুলে ধরেন তিনি।

এদিকে, রাজধানী মস্কোর বাসিন্দাদের অনেকেই করোনা পরিস্থিতিতে আরোপিত লকডাউনসহ বিভিন্ন নিয়ম ভঙ্গ করছেন বলে অভিযোগ করেছেন শহরের মেয়র সের্গেই সবিয়ানিন।

তিনি বলেন, আমরা হয়ত সংকটের এক-চতুর্থাংশ মাত্র অতিক্রম করেছি। অথচ অনেকেই এ পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে পারছেন না।◉

Share With:
Rate This Article