রাজশাহীর দুঃস্থ ও শীতার্তদের পাশে নিজ জেলার নিউ ইর্য়ক প্রবাসীরা
রাজশাহী জেলার নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন রাজশাহী ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইনক রাজশাহী শহরে তিন শতাধিক শীতার্ত ও দুঃস্থ মানুষকে কম্বল ও মাস্ক উপহার হিসেবে দিয়েছে।
সংগঠনের পক্ষে হিরো চৌধুরী রাজশাহীর সাবেক ছাত্রনেতা এহসানুল আমিন ইমন, আসীম সরকার লিটন ও প্রবীর দাসের কাছে এসব উপহার সমগ্রী হস্তান্তর করেন।
শুক্রবার বিকাল ৩টায় নগরীর ভোলানাথ স্কুল চত্বরে দুঃস্থ মানুষের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, ভোলানাথ স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার, খেলাঘর আসরের সংগঠক আফতাব হোসেন কাজল, শিক্ষক নেতা দেবাশিষ সাহা, পার্থ দাস, সঙ্গীত শিল্পী আশা, যুবনেতা মাহমুদ হাসান, মনিরুজ্জামান জুয়েল, সানি, ছাত্রনেতা পাপন প্রমুখ।
যুক্তরাষ্ট্রে প্রবাসী রাজশাহী ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের নেতা শাহ আলম, আমিনুল হক, আব্দুস সালাম, দ্বীন মোহাম্মদ, আব্দুল লতিফ, রানা, মৌ, পলি, সিজার, কাউসার, রাজিব, আনোয়ার, মিম, হিমেল, মিঠু, ববি, সেলিম, কায়েসের আয়োজনে এইসব উপহার রাজশাহীর শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।❐








