Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeঅর্থনীতিরপ্তানি আয়ে বাংলাদেশের রেকর্ড

রপ্তানি আয়ে বাংলাদেশের রেকর্ড

রপ্তানি আয়ে বাংলাদেশের রেকর্ড

সদ্য সমাপ্ত অর্থবছরে দেশের সার্বিক রপ্তানি আয়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরে ৫২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রোববার এ পরিসংখ্যান প্রকাশ করে।

ইপিবি’র প্রকাশিত প্রাথমিক তথ্যানুসারে, গেল অর্থবছরের প্রথম ১০ মাসেই এ সময়ের জন্য নির্ধারিত ৪৩.৫ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা প্রায় পূরণ হয়ে যায়।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত অর্থাৎ ২০২১-২২ অর্থ বছরে ৫ হাজার ২০৮ কোটি ৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যা আগের অর্থবছরের চেয়ে ৩৪.৩৮ শতাংশ বেশি। রপ্তানি আয়ের লক্ষ্যমাত্র ছিল ৪ হাজার ৩৫০ কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১৯.৭৩ শতাংশ। ২০২০-২১ অর্থ বছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলার।

ইপিবি জানায়, যদি ৮০০ কোটি ডলারের সেবা রপ্তানিকে হিসাবে যোগ করি, তাহলে অর্থবছর শেষে রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। আগামী অক্টোবর পর্যন্ত রপ্তানি বাড়তে থাকবে বলে আশা করা হয়।

গত অর্থবছরে প্রধান পণ্য তৈরির পোশাকের রপ্তানি আয় বেড়েছে ৩৫ শতাংশের বেশি।
এদিকে অর্থ বছরের শেষ মাস জুনে গত অর্থবছরের সর্বোচ্চ ৪.৯০ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে, যা ছিল কোনো একক মাসের ক্ষেত্রে সর্বোচ্চ। জুনে বার্ষিক হিসাবে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৩৭ শতাংশ।

Share With:
Rate This Article