Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র আক্রান্ত ৩০ হাজার, এক দিনে ২২০১ মৃত্যু,

যুক্তরাষ্ট্র আক্রান্ত ৩০ হাজার, এক দিনে ২২০১ মৃত্যু,

যুক্তরাষ্ট্র আক্রান্ত ৩০ হাজার, এক দিনে ২২০১ মৃত্যু,

বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ড-ও-মিটারের তথ্যানুযায়ী, ১ মে শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত দেড়টা পর্যন্ত করোনার মহামারীতে ২ লাখ ৩৪ হাজার ১২৩ জন মানুষের মৃত্যু হয়েছ।

যুক্তরাষ্ট্র এই মহামারীতে মৃত্যুর রাষ্ট্রে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায়ই দেশটিতে ২২০১ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৮ লাখ ৭৯ হাজার ২৫টি। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় আছে ১৫ হাজার ২২৬ জন। দেশটিতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় সেখানে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি।

নিউ ইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৮৩৯। অপরদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ৭৮০ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ২ লাখ ৩৭ হাজার ৬৫৪টি।

চীন থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের কাছাকাছি নেই আর কোনও দেশ।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। করোনার প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড-ও-মিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৮২৯। অপরদিকে একদিনেই মারা গেছে ২ হাজার ২০১ জন।

বুধবার যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছিল ২,৫০২ জনের। আর মঙ্গলবার মৃত্যু সংখ্যা ছিল ২,২০৭ জন।

দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৫ হাজার ২১০ এবং মারা গেছেন ৬৩ হাজার ৮৬১ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৫৫ হাজার ৭৩৭ জন।

এদিকে নিউ জার্সিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৬৫২। সেখানে মারা গেছেন ৭ হাজার ২২৮ জন এবং করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ১০ হাজার ১৫৩টি।

করোনাভাইরাস এরইমধ্যে বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণহানি ২ লাখ ৩৪ হাজার অতিক্রম করেছে। আর আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৮ হাজারের বেশি।◉

Share With:
Rate This Article