Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে ‘ড্রিমারদের’ সুরক্ষায় রায়

যুক্তরাষ্ট্রে ‘ড্রিমারদের’ সুরক্ষায় রায়

যুক্তরাষ্ট্রে ‘ড্রিমারদের’ সুরক্ষায় রায়

যুক্তরাষ্ট্রে ‘অপ্রাপ্তবয়স্ক অবস্থায়’ যে অভিবাসীরা প্রবেশ করেছে তাদের বলা হয় ‘ড্রিমার’। এই ড্রিমারদের বৈধতার আবেদন গ্রহণের জন্য দেশটির একটি আদালত ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছে। এমন আদেশের ফলে যুক্তরাষ্ট্রে অপ্রাপ্তবয়স্ক হিসেবে ঢোকা ১০ লাখের বেশী অভিবাসী উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) কর্মসূচি নামে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এমন কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি কর্মসূচিতে অনুমোদন পাওয়া লোকজনের বৈধতার অনুমোদন না বাড়ানোর পক্ষে ট্রাম্প প্রশাসন নির্দেশ জারি করেছিল। নিউ ইয়র্কের ইউএস ডিস্ট্রিক্ট জজ নিকোলাস গারাউফিস গত ৪ নভেম্বর ‘ডাকা’ কর্মসূচিকে আবার চালু করার নির্দেশ দিয়েছেন। অভিবাসীদের নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে; এমন নোটিস দেওয়ার জন্যও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে বিচারক নির্দেশ দিয়েছেন।

২০১৭ সালেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডাকা’ কর্মসূচির নতুন কোনো আবেদন গ্রহণ বন্ধ করে দেন। এ কর্মসূচিতে আবেদনকারীদের দুই বছরের জন্য কাজের অনুমতি দেওয়া হয়েছিল। ট্রাম্প প্রশাসন তা এক বছরের বেশি বৃদ্ধি করা হবে না বলে নির্দেশ জারি করে। বিচারক নতুন আদেশে দুই বছরের জন্য কাজের অনুমতি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি গত জুলাই মাসে এক আদেশে ‘ডাকা’ কর্মসূচিতে আবেদনকারীদের কাজের অনুমতির মেয়াদ এক বছরের করা হবে বলে নির্দেশ দেয়। গত মাসেই নিউ ইয়র্কের আদালতে হোমল্যান্ড সিকিউরিটির এমন আদেশ ‘আইনবহির্ভূত’ বলে রায় দেওয়া হয়েছিল। বিচারক নিকোলাস গারাউফিস আদেশে বলেছেন, প্রশাসনকে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে ‘ডাকা’ কর্মসূচির জন্য নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে এবং আবেদনকারীদের দুই বছরের কাজের অনুমতির কথাও জানাতে হবে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছরে এ আইনের সুফল ভোগ করেছে আট লাখের বেশি নবীন অভিবাসী। বৈধতার আবেদন করে অপেক্ষমাণ প্রায় তিন লাখ নবীন। যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়ায় প্রবেশের জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১২ সালে ‘ডাকা’ কর্মসূচি চালু করেছিলেন। অপ্রাপ্তবয়স্ক এবং নিবন্ধন নেই; এমন অভিবাসীদের যুক্তরাষ্ট্রে সুরক্ষা দেওয়ার জন্যই এ আইন করা হয়। সুরক্ষার এই বিধান কার্যকর করার নির্দেশ মানেই ট্রাম্প প্রশাসনের ওপর এক ধাক্কা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৭ সালের সেপ্টেম্বরে ‘ডাকা’ কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ জারি করেন। ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংকোচন কর্মসূচির অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। তার এ অভিবাসনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে অভিবাসী গ্রুপগুলো একাধিক মামলা দায়ের করে।❐

Share With:
Rate This Article