Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা প্রায় ৮০ লাখ

যুক্তরাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা প্রায় ৮০ লাখ

যুক্তরাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা প্রায় ৮০ লাখ

সংক্রমণ ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের আশপাশেও নেই কোনও দেশ। এরই মধ্যে দেশটিতে করোনা রোগীর সংখ্যা প্রায় ৮০ লাখে পৌঁছেছে। আর মারা গেছেন প্রায় ২ লাখ ২০ হাজার মার্কিনি।

করোনায় প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সোমবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৯১ হাজার ৯৯৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২ লাখ ১৯ হাজার ৬৯৫ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫১ লাখ ২৮ হাজার মার্কিনি।

সংক্রমণে দ্বিতীয় স্থানে থাকা ভারতে প্রায় ৭১ লাখ ২০ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯ হাজারের বেশি মানুষ। তবে মৃত্যুর তালিকায় ভারতের অবস্থান তৃতীয়।

করোনা সংক্রমণে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে প্রায় ৫১ লাখ মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৫শর বেশি মানুষ।

এ ছাড়া করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৩ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যু ছাড়িয়েছে পৌনে ১১ লাখ।❐

Share With:
Rate This Article