Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 14, 2026
হেডলাইন
Homeনিউ ইয়র্কযুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় ২০৩৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় ২০৩৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় ২০৩৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় ২০৩৫ জন মারা গেছেন। মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে ৫ লাখ ০২ হাজার ৮৭৬।

মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা আগেও সতর্ক করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। তাদের পূর্বাভাস মতোই এবার মৃত্যু বাড়ছে আমেরিকায়।

বিশ্বের প্রবল শক্তিধর দেশের প্রেসিডেন্ট হয়ে, অসহায় ভাবে এ মৃত্যুর মিছিল চোখের সামনে দেখা যে কত যন্ত্রণার, ট্রাম্প তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন।

সম্ভবত সেই মানসিক চাপ থেকেই করোনার চিকিৎসায় জরুরি হয়ে পড়া হাইড্রক্সি-ক্লোরোকুইন না পেলে, বন্ধুদেশ ভারতের বিরুদ্ধে প্রত্যাঘাতের হুমকি দিতেও পিছপা হন নি ট্রাম্প।

দেশটির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউ ইয়র্কে, ১ লক্ষ ৫২ হাজার ৩৫৮ জন। এরপরের অবস্থানে রয়েছে নিউ জার্সি, ৫৪ হাজার ৫৮৮ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৬৩১জন। মৃত্যুর সংখ্যা ১ লাখ ০২ হাজার ৭৩৪ জন। সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৭৬ হাজার ৩২৭ জন।◉

 

 

Share With:
Rate This Article