Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের স্কুলে আবার গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের স্কুলে আবার গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের স্কুলে আবার গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আবারও গুলির ঘটনা ঘটেছে। আর এতে নিহত হয়েছেন একজন বয়স্ক নারী, আহত হয়েছেন আরও দু’জন।

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে একটি হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে গুলির এই ঘটনা ঘটে।

নিউ অরলিন্স শহরের পুলিশ জানিয়েছে, জেভিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানস্থলের বাইরে গোলাগুলির এই ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র গ্যারি শীট বলেছেন, অনুষ্ঠানস্থলের বাইরে গুলিবিদ্ধ হতাহত তিনজনই সেখানে স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গিয়েছিলেন।

এর আগে গেল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছেন।

সিএনএন

Share With:
Rate This Article