Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকযুক্তরাজ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়া শুরু হলো

যুক্তরাজ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়া শুরু হলো

যুক্তরাজ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়া শুরু হলো

যুক্তরাজ্য করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বহুল আলোচিত ভ্যাকসিন দেওয়া শুরু করেছে । সোমবার বাংলাদেশ সময় বিকেলে প্রথম ব্যক্তি হিসেবে এক ডায়ালিসিস রোগীকে এ ভ্যাকসিন দেওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সকাল সাড়ে সাতটায় অক্সফোর্ডের চার্চিল হাসপাতালে প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন একজন অবসরপ্রাপ্ত মেনটেন্যান্স ম্যানেজার।

ব্রায়ান পিনকার নামে ৮২ বছর বয়সী এ ব্রিটিশ নাগরিক একজন ডায়ালিসিস রোগী। অক্সফোর্ডের গবেষণায় উদ্ভাবিত এ ভ্যাকসিন নিতে পেরে তিনি গর্বিত বলে অনুভূতি প্রকাশ করেন।

ব্রায়ান বলেন, ‘চিকিৎসক, নার্স, কর্মীরা সবাই আজ দারুণ উজ্জীবিত ছিলেন। এখন আমি আমার স্ত্রীকে নিয়ে এ বছরের শেষে আমাদের ৪৮তম বিয়ে বার্ষিকীর উদ্‌যাপনের জন্য অপেক্ষায় থাকতে পারি।’

সোমবার যুক্তরাজ্যের অন্তত ছয়টি হাসপাতালে ৫ লাখেরও বেশী ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। ধীরে ধীরে ডোজের সংখ্যা বাড়বে। কয়েক মাসের মধ্যে লাখ-লাখ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে বলে আশা করছে দেশটির সরকার।

ভ্যাকসিন কর্মসূচি শুরুর আগে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ের এটাই আসল মুহূর্ত। আশা করছি, এই ভ্যাকসিনের মাধ্যমে মহামারী প্রতিরোধ করে সবাই সুস্থ থাকবেন।’

যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে গত মাসে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দেয়। প্রায় ১০ লাখ মানুষ এখন পর্যন্ত এই টিকা নিয়েছেন।

কিন্তু সবার চোখ ছিল অক্সফোর্ডের ভ্যাকসিনটির দিকে। কারণ ভ্যাকসিনটির দাম কম, সহজে বহনযোগ্য এবং সংরক্ষণযোগ্য।

ফাইজারের টিকা সংরক্ষণ করতে যেখানে আল্ট্রা ফ্রিজের দরকার পড়ে, সেখানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ‘উপযুক্ত সাধারণ’ ফ্রিজে রাখা যায়।

Share With:
Rate This Article