Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদমোদির কাছে হাইড্রোক্লোরোকুইন চাইলেন ট্রাম্প

মোদির কাছে হাইড্রোক্লোরোকুইন চাইলেন ট্রাম্প

মোদির কাছে হাইড্রোক্লোরোকুইন চাইলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্লোরোকুইন সরবরাহ করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন।

শনিবার এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, এ ব্যাপারে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন তারাও।

ট্রাম্প আরও বলেন, ভারতে বিপুল পরিমাণে এই ওষুধ তৈরি হয়। সেখানে এই ওষুধের চাহিদাও রয়েছে প্রচুর। যে পরিমাণ ওষুধের বরাত দিয়েছি আমরা, তা সরবরাহ করার জন্য অনুরোধ জানিয়েছি ভারতকে।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণের পর পরই হাইড্রোক্লোরোকুইনের রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র।

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় থাকা বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ডিরেক্টরেট জেনারেল (ডিজিএফটি)-এর কার্যালয় এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিল, অবিলম্বে এই ওষুধের রফতানি নিষিদ্ধ করবে ভারত।

পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়, এখন থেকে শুধু মানবিক কারণে এবং আপদকালীন প্রয়োজনেই এই ওষুধ রফতানি করা যাবে।

গোটা বিশ্বের মধ্যে আমেরিকায় করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এরই মধ্যে সেখানে আক্রান্ত হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।◉

আনন্দবাজার

Share With:
Rate This Article