মেলানিয়া ট্রাম্পের হাত না ধরে সরিয়ে দিলেন
যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্ষ্টলেডি মেলানিয়ার একটি ভিডিও। এতে ট্রাম্পকে মেলানিয়ার হাত ধরার চেষ্টা করতে দেখা গেছে। আর মেলানিয়া সেই হাত সরিয়ে দিয়েছেন বা নিজের হাত সরিয়ে নিয়েছেন।
সোমবার নিউ জার্সিরি বেডমিনস্টার গলফ ক্লাব থেকে ওয়াশিংটনে ফিরেছিলেন ট্রাম্প। প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান থেকে নামার সময় মেলানিয়ার হাত ধরেছিলেন ট্রাম্প। সেকেন্ডের মধ্যে মেলানিয়া তার হাত সরিয়ে নেন।
দ্বিতীয় দফা ট্রাম্প হাত ধরতে গেলে মেলানিয়া তাতে সাড়া দেন নি। ব্যর্থ ট্রাম্পকে শেষ পর্যন্ত তার হাত গুটিয়ে আনতে হয়। এসময় মেলানিয়া ট্রাম্পের আগেই বিমানের সিঁড়ি বেয়ে নেমে যান।
এর আগে ২০১৭ সালে ইসরায়েল সফরকালে বিমান থেকে নামার পর চাপড় মেরে ট্রাম্পের হাত সরিয়ে দিয়েছিলেন মেলানিয়া। গত বছর হোয়াইট হাউজ থেকে ওহাইও যাওয়ার সময়ও মেলানিয়ার হাত ধরতে গেলে প্রত্যাখ্যাত হন ট্রাম্প।❐
US First Lady, Melania Trump, pulls her hand away from her husband, President Donald Trump, as they step off Air Force One yesterday, August 16. pic.twitter.com/9xLzc9C5DI
— Lailasnews.com (@Lailasnews_com) August 17, 2020








