Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রমেলানিয়ার নতুন এনএফটি ভেঞ্চার

মেলানিয়ার নতুন এনএফটি ভেঞ্চার

মেলানিয়ার নতুন এনএফটি ভেঞ্চার

নতুন নন-ফাঞ্জেবল টোকেন (এনএফটি) এবং ব্লকচেইন প্রযুক্তি কোম্পানি চালু করেছে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সাম্প্রতিক সময়ে ডিজিটাল সম্পত্তি নিয়ে সেলিব্রেটিদের উদ্যোগের তালিকায় সর্বশেষ যুক্ত হলেন তিনি। এনএফটি এক প্রকার ডিজিটাল সম্পত্তি যা ব্লকচেইনে জমা থাকে।

নেটওয়ার্কে যুক্ত একটি কম্পিউটারের মাধ্যমে ব্লকচেইনের লেনদেন ও জমা-খরচের হিসাব রাখে। ব্লকচেইনটি এনএফটির বিষয়ে কোনো তথ্যের সত্যতা এবং এর মালিকের পরিচয় নিশ্চিত করে। ‘মেলানিয়াস ভিশন’ ট্রাম্প পত্নীর কোম্পানির প্রথম এনএফটির নামকরণ করা হয়েছে, যা একটি ওয়াটারকালার আর্ট। এটি শিল্পী মার্চ-অ্যান্টোনি কুউলন এঁকেছিলেন। এ উদ্যোগ থেকে অর্জিত আয়ের একটি অংশ শিশুদের সেবায় ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এ এনএফটি কিনতে পারবেন আগ্রহীরা।

Share With:
Rate This Article