Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদমৃতের সংখ্যায় ইটালিকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে

মৃতের সংখ্যায় ইটালিকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে

মৃতের সংখ্যায় ইটালিকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে

করোনাভাইরাসে আক্রান্তে  যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। ফলে করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে ইটালিকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলো যুক্তরাষ্ট্রে।

আজ বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় আগেই সব দেশকে ছাড়িয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার মৃত্যুর সংখ্যায়ও সব দেশকে পেছনে ফেললো তারা।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০ হাজার ৬০৪ জনের।

দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জনে। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ১ জন।

যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে। তবে এই অঙ্গরাজ্যে মৃত্যুর হার কিছুটা স্থিতিশীল অবস্থায় এসেছে বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র অ্যান্ড্রু কুমো। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৭৮৩ জনের বেশী মানুষের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেই সংখ্যাটি প্রায় একই পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, ‘এই সংখ্যাটি আগের যে কোনও সময়ের তুলনায় যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে, তেমনটা নয় এবং আপনি দেখবেন যে, মৃত্যুর এই সংখ্যায় এক ধরনের স্থিতিশীলতা এসেছে। তবে যে সংখ্যায় এসে এই স্থিতাবস্থা দেখা যাচ্ছে সে সংখ্যাটিও আঁতকে ওঠার মতোই।’

সিএসএসই-এর তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৮৬২ জনের। আর বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮০ হাজার ৩১৫ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৪ হাজার ৩৭২ জন।◉

 

বিবিসি

 

Share With:
Rate This Article