মুম্বাইয়ে ৫৫ বছরের বেশি বয়সী পুলিশকে ঘরে থাকার নির্দেশ
যাদের বয়স ৫০ বছরের বেশি তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিটাও বেশি। এমন কি এই বয়সী আক্রান্তদের মৃত্যুহারও বেশি।
বিশেষজ্ঞ এমন কথাতেই মুম্বাই পুলিশ ৫৫ বছরের বেশি বয়সী পুলিশকর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে।
গত তিন দিনে মুম্বাইয়ে তিন জন পুলিশকর্মীর মৃত্যুর পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে পুরো মহারাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে উদ্বেগজনকভাবে।
মুম্বাইয়ের পরিস্থিতিও বেশ খারাপ। মৃত তিনজন পুলিশকর্মীর বয়স ৫০ এর বেশি।
এ কারণে ৫৫ বছরের বেশি বয়সী পুলিশকর্মীদের আপাতত বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।◉








