Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকমায়ানমারের সেনা অভ্যুত্থান ধরা পড়ল নাচের ভিডিওতে

মায়ানমারের সেনা অভ্যুত্থান ধরা পড়ল নাচের ভিডিওতে

মায়ানমারের সেনা অভ্যুত্থান ধরা পড়ল নাচের ভিডিওতে

মায়ানমারে অভ্যুত্থানের দিন গানের তালে নাচছিলেন ফিটনেস প্রশিক্ষক। তার পেছনেই পার্লামেন্ট ভবনের দিকে ছুটে যাচ্ছিল সশস্ত্র গাড়ির বহর। চলছিল সেনা অভ্যুত্থান। কিন্তু এসবের কিছুই জানতেন না অ্যারোবিকস শিক্ষক খিন নিন ওয়াই। এমনকি ঘটনার সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যায় গানটিও।

সোমবার (১ ফেব্রুয়ারি) মিয়ানমারের রাজধানী নেপিডোতে পার্লামেন্ট কমপ্লেক্সের সামনের সড়কে খিন নিন ওয়াইনের সঙ্গে এমনই ঘটনা ঘটে। তিনি ওই সড়কের মোড়ে দাঁড়িয়ে একটি প্রতিযোগিতায় অংশ নিতে নাচের ভিডিও ধারণ করছিলেন। কিন্তু ওই সময়ই দেশটিতে চলছিল সেনা অভ্যুত্থান, যা ধরা পড়ে তার ধারণকৃত নাচের ভিডিওতে।

পরে ঘটনা জানার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন ওয়াই। সঙ্গে লেখেন, ‘সকালের খবর আসার আগ পর্যন্ত একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ভিডিওটি ধারণ করছিলাম। কেমন স্মৃতি হয়ে রইল!’

তার এ ভিডিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যে ভরে যায় কমেন্ট সেকশন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। শুধু ভারতীয় এক সাংবাদিকের করা টুইট পোস্টে ভিডিওটি দেখা হয় ১৬ দশমিক ৫ মিলিয়ন বার।

অনেকে ভিডিওটিকে অবিশ্বাস্য, অবাক করা বা সংবেদনশীল বলেও ব্যাখ্যা করেছেন। তবে পরবর্তী সময়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে ওয়াই জানিয়েছেন, কোন প্রতিষ্ঠানকে উপহাস করার জন্য বা তারকা হওয়ার আশায় ভিডিওটি পোস্ট করেননি তিনি। তিনি একটি ফিটনেস ডান্স প্রতিযোগিতায় অংশ নিতে নাচছিলেন। এতে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।

ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘নেপিডোতে যেহেতু এ ধরনের গাড়িবহর নতুন কিছু নয়, তাই আমি ভেবেছিলাম যে সেটি সাধারণ কোনও গাড়িবহরই হবে। আর এ জন্যই আমি নাচ বন্ধ করি নি।’

ওয়াই আরও জানান, পার্লামেন্ট কমপ্লেক্সের সামনের ওই জায়গাটি তার খুবই প্রিয়। গত ১১ মাস ধরে সেখানেই নাচ অনুশীলন করেছেন তিনি।

নিজের এই দাবি প্রমাণ করার জন্য একই স্থানে ধারণ করা আগের কিছু নাচের ভিডিও প্রকাশ করেন তিনি।

ওয়াই আম্পান ব্যাং জাগো নামের যে গানটির সঙ্গে নাচছিলেন সেটি গত বছর একটি বিক্ষোভের সময় টিকটকে জনপ্রিয় হয়েছিল। তবে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের সঙ্গে ওয়াইয়ের নাচের গানটি কাকতালীয়ভাবেই মিলে যায়।❐

Share With:
Rate This Article