Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকমায়ানমারের বিক্ষোভে নিহতের সংখ্যা ৮০ ছাড়াল

মায়ানমারের বিক্ষোভে নিহতের সংখ্যা ৮০ ছাড়াল

মায়ানমারের বিক্ষোভে নিহতের সংখ্যা ৮০ ছাড়াল

সেনাশাসন বিরোধী আন্দোলনে উত্তাল মায়ানমারে প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছে বেসামরিক নাগরিক। রোববার দেশটিতে বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এরই মাধ্যমে ফেব্রুয়ারির শুরু থেকে চলমান এই আন্দোলনে নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে বলে জানায় সংবাদমাধ্যম আল-জাজিরা।

সেনাশাসনের সপ্তম সপ্তাহে একদিকে ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতাদের ডাকে জোরদার হচ্ছে আন্দোলন। অন্যদিকে বিক্ষোভ দমনে আরো কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আল-জাজিরা জানায়, রোববার মায়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের কাছে বোগো এলাকায় চলমান বিক্ষোভে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এছাড়াও কচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় বিক্ষোভ থেকে আরেক আন্দোলনকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর গ্রেপ্তার হন মায়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিক ও তার দলের নেতারা। তবে এসময় কয়েকজন নেতাকর্মী পালিয়ে গিয়ে গা ঢাকা দেন। মাহন উইন খিয়াং থান নামের এক নেতা শনিবার সামরিক শাসনের বিরুদ্ধে সমর্থকদের লড়াইয়ে নামার ডাক দেন।❐

Share With:
Rate This Article