Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকমার্কিন সেনা প্রত্যাহারে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইরাক ও যুক্তরাষ্ট্র

মার্কিন সেনা প্রত্যাহারে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইরাক ও যুক্তরাষ্ট্র

মার্কিন সেনা প্রত্যাহারে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইরাক ও যুক্তরাষ্ট্র

নির্দিষ্ট সময়সীমা ছাড়াই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইরাক ও যুক্তরাষ্ট্র।

শুক্রবার ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। খবরে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমির উদ্ধৃতি দেওয়া হয়েছে।

ইরাক থেকে বিদেশি সেনাদের অপসারণে চলতি বছরের শুরুতে দেশটির পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হয়। প্রত্যাহারের অংশ হিসেবে ইরাক থেকে মার্কিন ও অন্যান্য দেশের সেনাবাহিনী চলে যাচ্ছে।

আল খাদেমি বলেন, মার্কিন সেনাপ্রত্যাহারের বিষয়ে ইরাকি পার্লামেন্টের সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র-ইরাকের কৌশলগত সংলাপ।

তবে এটি এখনও পরিষ্কার না যে প্রত্যাহারে সামরিক প্রশিক্ষকরা অন্তর্ভুক্ত হবেন কিনা। যদিও অধিকাংশ দল, যাদের মধ্যে ইরান-সমর্থিত গোষ্ঠী আছে, তাদের অবস্থানে পক্ষে।

মার্কিন-ইরাক কৌশলগত সংলাপের এক যৌথ বিবৃতিতে ওয়াশিংটন বলছে– তারা সেনা অপসারণ ও অবশিষ্ট সেনাদের মর্যাদা কী হবে, তা নিয়ে ইরাক সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে।

তবে দু পক্ষই ইরাকে মার্কিন সেনাদের স্থায়ী উপস্থিতি কিংবা ঘাঁটি চাচ্ছে না বলেও জানিয়েছে।

Share With:
Rate This Article