Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকমার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের তেল রপ্তানি ৩ গুণ বৃদ্ধি

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের তেল রপ্তানি ৩ গুণ বৃদ্ধি

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের তেল রপ্তানি ৩ গুণ বৃদ্ধি

তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক বলেছে, ২০২১ সালে এই সংস্থার তেল খাতে আয় শতকরা ৭৭ ভাগ বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে এটি আরও বলেছে, ওই বছর ইরান তেল রপ্তানি করে ২৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। পারসটুডে

অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থাটি শুক্রবার তার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে বলেছে, গত বছর তেল রপ্তানি করে সংস্থাভুক্ত দেশগুলো ৫৬০ বিলিয়ন ডলার আয় করেছে যা তার আগের বছরের তুলনায় শতকরা ৭৭ ভাগ বেশি।

২০২০ সালে ১৩ সদস্যবিশিষ্ট ওপেক তেল খাতে আয় করেছিল মাত্র ৩১৭ বিলিয়ন ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ২০২১ সালে তেল রপ্তানি করে ২৫ বিলিয়ন ৩১৩ মিলিয়ন ডলার আয় করেছে। ২০২০ সালের তুলনায় ইরানের এই আয় ছিল তিন গুণেরও বেশি। ২০২০ সালে ইরান মাত্র ৭ বিলিয়ন ৯১৪ মিলিয়ন ডলারের তেল রপ্তানি করেছিল।

ওপেক এমন সময় ইরানের তেল বিক্রির এই পরিসংখ্যান তুলে ধরল যখন তেহরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছিল, ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। তবে তেহরানও ঘোষণা দিয়েছিল, দেশটি যতটুকু পরিমাণ তেল রপ্তানি করতে চাইবে তা আটকানোর সাধ্য কারো নেই। বর্তমান জো বাইডেন প্রশাসন ট্রাম্প প্রশাসনের ইরান নীতি হুবহু অনুসরণ করে যাচ্ছে।

Share With:
Rate This Article