Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদমার্কিন ডলারে প্রথমবারের মতো দুই নারীর স্বাক্ষর

মার্কিন ডলারে প্রথমবারের মতো দুই নারীর স্বাক্ষর

মার্কিন ডলারে প্রথমবারের মতো দুই নারীর স্বাক্ষর

সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে পরিচিত মার্কিন ডলারের নোটে এই প্রথম দুইজন নারীর স্বাক্ষর থাকবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক গত বৃহস্পতিবার নতুন এসব ডলারের নোট অবমুক্ত করেছে।

জার্মান বার্তা সংস্থা ডয়চে ভেলে জানায়, ২০২৩ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের বাজারে এসব নতুন ডলারের নোট ছাড়া হবে। এসবের গায়ে যে দুই নারীর স্বাক্ষর করেছেন, তারা হলেন মার্কিন অর্থমন্ত্রী (ট্রেজারি সেক্রেটারি) জ্যানেট ইয়েলেন এবং কোষাধ্যক্ষ (ট্রেজারার) ম্যারিলিন ম্যালের্বা।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বা ট্রেজারি বিভাগ জানায়, চলতি মাসেই ফেডারেল রিজার্ভে এসব নতুন নোট সরবরাহ করা হবে। আর আগামী বছরের শুরু থেকেই সেগুলো বাজারে চালু হবে।

অর্থমন্ত্রী ইয়েলেন বলেন, ‘এই প্রথমবারের মতো মার্কিন ব্যাংক নোটে একজন নারী ট্রেজারি সেক্রেটারির স্বাক্ষর থাকবে এবং প্রথমবারের মতো আমাদের মুদ্রায় দুইজন নারীর স্বাক্ষর থাকছে। এটা একটা শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার পথে আমাদের সম্মিলিত প্রয়াসের দৃষ্টান্ত।’

ইয়েলেন আরও বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগে নিযুক্ত কর্মীবাহিনীর ৬২ শতাংশই নারী। কিন্তু এ ক্ষেত্রে আরও অনেক কিছু করার বাকি রয়েছে। সাম্য ও অন্তর্ভুক্তির জন্য আমরা যে পথ অতিক্রম করেছি, আজকের দিনে তা স্মরণ করতে হয়।’

এদিকে, ম্যালের্বার স্বাক্ষরের মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুদ্রায় একজন আদিবাসী নারীর স্বাক্ষরও যুক্ত হলো। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, প্রথম পর্যায়ে এই দুই নারীর স্বাক্ষর সম্বলিত এক ডলার ও পাঁচ ডলারের নোট বাজারে ছাড়া হবে।

Share With:
Rate This Article