Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকমারা গেলেন খ্যাতিমান সাংবাদিক রবার্ট ফিস্ক

মারা গেলেন খ্যাতিমান সাংবাদিক রবার্ট ফিস্ক

মারা গেলেন খ্যাতিমান সাংবাদিক রবার্ট ফিস্ক

খ্যাতিমান ব্রিটিশ সাংবাদিক, দ্য ইন্ডিপেনডেন্ট এর মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি রবার্ট ফিস্ক মারা গেছেন। স্ট্রোকে ৭৪ বছর বয়সী এই সাংবাদিকের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় গত শুক্রবার (৩১ অক্টোবর) নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে ফিস্ককে ডাবলিনের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সেখানে তার মৃত্যু হয়।

ফিস্ক ১৯৭০ সাল থেকে মধ্যপ্রাচ্য নিয়ে রিপোর্টিং করে আসছিলেন। আরব বিশ্ব নিয়ে প্রতিবেদন করে তিনি বহু পুরস্কার জিতেছেন।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা পররাষ্ট্র নীতির কড়া সমালোচনা করায় পশ্চিমা বিশ্বে ঝানু এই সাংবাদিককে নিয়ে বিতর্ক রয়েছে।

ফিস্ক গত পাঁচ দশক ধরে যুক্তরাজ্যের পত্রিকাগুলোর জন্য বলকান, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন যুদ্ধের সংবাদ সংগ্রহ করেন। গত ২০০৫ সালে নিউইয়র্ক টাইমস তাকে ‘ব্রিটেনের খুব সম্ভবত সবচেয়ে খ্যাতিমান বিদেশ প্রতিবেদক’ হিসেবে আখ্যায়িত করে।

উল্লেখ্য, রবার্ট ফিস্ক ১৯৪৬ সালে ইংল্যান্ডের কেন্টের মেইডস্টোনে জন্মগ্রহণ করেন। পরে তিনি আইরিশ নাগরিকত্ব গ্রহণ করে। ডাবলিনের উপকণ্ঠে ডালকিতে তার বাড়ি।❐

বিবিসি

Share With:
Rate This Article