Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। তারা আরও জানিয়েছেন, ওইদিন সকাল ৮টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সরস্বতী পূজা করে রাজপথে অঞ্জলি নিয়ে কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছেন।
 
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংগঠনটি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।
 
লিখিত বক্তব্যে হিন্দু মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারিই যদি ভোটের আয়োজন হয়, তাহলে সেদিন আমরা ঢাকা সিটির ভোট বর্জন করছি। কোনও হিন্দু ভাই ভোট কেন্দ্রে যাবেন না। কোনও প্রচারে অংশ নেবেন না।
 
পূজার দিনে ভোটের তারিখ রাখার মধ্য দিয়ে নির্বাচন কমিশন হিন্দু সম্প্রদায়ের ‘আস্থা হারিয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।
 
পলাশ কান্তি দে বলেন, আমরা ৩০ তারিখ সকাল ৮টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘটপূজা করে রাজপথে অঞ্জলি নেব এবং কালো পতাকা মিছিল করব।
 
Share With:
Rate This Article