Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeবাংলাদেশভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতায় খালেদা-তারেক-ফখরুলের বিরুদ্ধে মামলা

ভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতায় খালেদা-তারেক-ফখরুলের বিরুদ্ধে মামলা

ভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতায় খালেদা-তারেক-ফখরুলের বিরুদ্ধে মামলা

ভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতা করার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

মামলায় আরো আসামি করা হয়েছে— হেফাজত ইসলামের আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, হেফাজতে ইসলাম যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রের নেতা সৈয়দ ফয়জুল করীম।

শুনানি শেষে মহানগর হাকিম সত্যব্রত শিকদার বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী এ বি সিদ্দিকী। এর আগে বাবুনগরী, মামুনুল ও ফয়জুলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চ ও মামুনুলের বিরুদ্ধে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আলাদা করে রাষ্ট্রদ্রোহ মামলা করে।❐

Share With:
Rate This Article