Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদভারতে আগামী দু’মাসে ব্যাপক হারে বাড়বে করোনা সংক্রমণ

ভারতে আগামী দু’মাসে ব্যাপক হারে বাড়বে করোনা সংক্রমণ

ভারতে আগামী দু’মাসে ব্যাপক হারে বাড়বে করোনা সংক্রমণ

আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় আর সিডিডিইপি সম্প্রতি দাবি করেছে আগামী ৩ মাসে আরও বড় করোনা বিপর্যয়ের মুখে পড়তে পারে ভারত। ।
 
তাদের মতে, ২১ দিনের লকডাউন অকার্যকরী হতে পারে, কারণ আগামী দু’মাসে ব্যাপক হারে বাড়বে সংক্রমণ মাত্রা।
 
এপ্রিল, মে আর জুন মিলিয়ে প্রায় ১২ কোটি মানুষ সংক্রমিত হতে পারে। এমনটাই ইঙ্গিত ওই দুই সংস্থার।
 
ওই দুই সংস্থার আরও দাবি, ‘জনঘনত্বই হবে এই সংক্রমণের মাত্রার ব্যাপক বৃদ্ধির কারণ। অপর্যাপ্ত শারীরিক দূরত্বের জেরে ছড়িয়ে পড়বে সংক্রমণ।’
 
এর ফলে মোট সংখ্যা (উপসর্গ নেই, চিকিৎসাধীন আর উপসর্গ মিলিয়ে) ২৫ কোটি ছাড়িয়ে যেতে পারে।
ইতোমধ্যেই মার্কিন এক বিশ্ববিদ্যালয় প্রশ্ন তুলেছে, ‘হাসপাতালের বাইরে সংক্রামিত কত?’
 
তথ্য নেই ভারতের কাছে। জনঘনত্বের বিচারে এখনও যে পরিমাণ মানুষকে স্ক্রিনিং করা হয়েছে বলে দাবি, তা মোট জনসংখ্যার নিরিখে নগণ্য।
 
বহুদিন ধরে ভারতীয় জনস্বাস্থ্য বা পাবলিক হেলথের ওপর কাজ করছে এই জন হপকিন্স আর সিডিডিইপি।
 
এক রিপোর্টে উল্লেখ, ‘আগামী ৩ মাসের মধ্যে সর্বাধিক ২৫ লক্ষ আর সর্বনিম্ন ১৩ লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই মহামারীর কবলে পড়তে পারে। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামো মোতাবেক ৩০ হাজার থেকে ৫০ হাজার ভেন্টিলেটর পরিষেবা দিতে সমর্থ।’
 
কিন্তু আগামী তিন মাসে এই চাহিদা ছাড়াতে পারে কয়েক লাখ। সমীক্ষায় জানিয়েছে ওই দুই সংস্থা। ♦
 
 
 
Share With:
Rate This Article