Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 2, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার টুইটবার্তায় তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

গত এক সপ্তাহে তার সংস্পর্শে আসা সবাইকে যত দ্রুত সম্ভব কোভিড-১৯ পরীক্ষা করার পরামর্শও তিনি দিয়েছেন।

টুইটারে প্রণব মুখোপাধ্যায় লিখেন, ‘অন্য এক কারণে হাসপাতালে যাওয়ার পর আমার কোভিড-১৯ পরীক্ষা হয়েছিল। রিপোর্ট আজ পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে অনুরোধ করছি, গত এক সপ্তাহে আমার সম্পর্শে যারা এসেছিলেন তারা যেন আইসোলেশনে যান এবং কোভিড-১৯ পরীক্ষা করান।’

জানা যায়, বছর ছয়েক আগে হৃদযন্ত্রে ব্লকেজের সমস্যা দেখা দেওয়ার পর থেকেই নিয়মিত চিকিৎসকেদের পর্যবেক্ষণে থাকেন প্রণব মুখোপাধ্যায়। সেই সংক্রান্ত শারীরিক পরীক্ষার উদ্দেশ্যেই হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানেই তার কোভিড-১৯-এর পরীক্ষা করা হয়েছিল।❏

Share With:
Rate This Article