ভারতের ফার্স্ট লেডির তৈরি মাস্ক সাধারণের মাঝে বিতরণ
করোনাভাইরাসের বিরুদ্ধে চলতে থাকা বিশ্বযুদ্ধে যোগ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্ডের স্ত্রী সবিতা কোভিন্ড। ভারতের ফার্স্ট লেডি সাবিতা কোভিন্ড অতি সম্প্রতি রাষ্ট্রপতি ভবন শক্তি হাটে বসে নিজের হাতে বানান ঘরোয়া মাস্ক। পরে তাঁর হাতে বানানো মাস্ক বিতরণ করা হয় দিল্লির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। সবিতা নিজেও পরেছিলেন লাল রঙের কাপড়ের তৈরি মাস্ক।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৪৫০ জন। গেল ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৯ জন।
ভারতের সবিতা কোভিন্ডের মাস্ক তৈরি করে সকলকে বিতরণ একটা প্রতীকী ঘটনা। এর মাধ্যমে তিনি সকলকে বার্তা দিচ্ছেন, এভাবেই নিজের মুখ ঢেকে করোনা রোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যেন দেশবাসী লড়াই চালিয়ে যান। নিজেকে সুরক্ষিত রাখার বার্তাও পাঠান একই সঙ্গে।
সারা বিশ্বের মতো ভারতেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে রোগমুক্তির সংখ্যাও। এই সময় কীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্রমণ এড়ানো যেতে পারে তার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বুধবার ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১,৪৮৬ জন। এর ফলে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৪৫০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত সংখ্যা ৪৯ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারতে এখনও পর্যন্ত করোনার মারা গেছেন ৬৮১ জন।
সোমবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যাছিল ১ হাজার ৫৪০ জন। সেই সময় করোনা আক্রান্তদের সুস্থ্য হওয়ার সংখ্যাও বেড়েছিল বলে জানিয়েছিল সরকার। এদিন সকাল পর্যন্ত আরোগ্যপ্রাপ্তদের হার ১৯.৩৬ শতাংশ। একদিনে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৬১৮ জন।
ভারতে করোনাভাইরাস সংক্রমিতের সংখ্যা ক্রমশই বাড়ছে। সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ২৫ মার্চ থেকে যে লকডাউন শুরু হয়েছিল, পরে সেটি ৩ মে পর্যন্ত বাড়ানোর ফলে ভারতে করোনা সংক্রমণের হার কমেছে।◉








