ভারতীয় অভিনেতা ইরফান খান মারা গেছেন
ভারতীয় চলচ্চিত্র প্রখ্যাত তারকা ইরফান খান মুম্বাইয়ের একটি হাসপাতালে আজ সকালে মারা গেছেন।
আজ বুধবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে কলোন ইনফেকশনে তার মৃত্যু হয় বলে।
এই অভিনেতা কয়েক মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। কয়েকমাস আগে টিউমারের চিকিৎসা শেষে লন্ডন থেকে মুম্বাইয়ে ফিরেছিলেন তিনি।
ইরফানকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছিলেন এই অভিনেতার ব্যক্তিগত মুখপাত্র। পরে ইরফানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তা নাকচ করেছিলেন তিনি।
স্ত্রী সুতপা ও দুই সন্তানকে রেখে চিরবিদায় নিলেন ভারতীয় চলচ্চিত্রের এই খ্যাতিমান অভিনেতা।◉
এনডিটিভি








