Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকব্রিটেনের প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
 
শুক্রবার এক ভিডিও বার্তায় বরিস নিজেই এ তথ্য জানিয়েছেন। যে কারণে স্বেচ্ছা আইসোলেশনে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
 
তিনিই প্রথম কোনও দেশের প্রধানমন্ত্রী যার করোনা সংক্রমণ ঘটল। এর আগে ব্রিনেটের রাজ পরিবারের যুবরাজ চার্লসের শরীরে ধরা পড়ে করোনার সংক্রমণ।
 
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ববরিস জনসন ইংল্যন্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটির তত্ত্বাবধানে করোনা পরীক্ষা করান।
 
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বরিস জনসন আইসোলেশন থেকেই করোনার বিরুদ্ধে দেশের লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন।
 
তবে এর আগে অবশ্য ডাউনিং স্ট্রিট জানিয়েছিল, প্রধানমন্ত্রী বরিস কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব তার কাজ চালিয়ে যাবেন।
 
উল্লেখ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কোভিড-১৯) ইতোমধ্যে ১৯৫টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ২৫ হাজার ৪৪ জন। এছাড়া এখন পর্যন্ত ৫ লাখ ৫২ হাজার ৬২৬ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে।

অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৮ হাজার ৭০৬ জন। ♦

 
 
 
Share With:
Rate This Article