Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকবুলগেরিয়ায় সুরক্ষা সরঞ্জাম না থাকায় ৮৫ চিকিৎসকের পদত্যাগ

বুলগেরিয়ায় সুরক্ষা সরঞ্জাম না থাকায় ৮৫ চিকিৎসকের পদত্যাগ

বুলগেরিয়ায় সুরক্ষা সরঞ্জাম না থাকায় ৮৫ চিকিৎসকের পদত্যাগ

বুলগেরিয়ায় অন্তত ৮৫ জন চিকিৎসক পদত্যাগ করেছেন। করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় নিজেদের যথাযথ সুরক্ষা সরঞ্জাম না থাকায় এই চিকিৎসকরা পদত্যাগ করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে,এছাড়াও দেশটির রাজধানী সোফিয়ার দুটি হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নার্সও পদত্যাগ করেছেন। 
 
বুলগেরিয়ান সংসদ দেশটিতে জরুরি অবস্থা জারির একদিন পরেই এমন ঘটনা ঘটল।
 
চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালগুলোতে যথাযথ সুরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হচ্ছে না। করোনাভাইরাস থেকে বাঁচতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
 
দেশটির সোফিয়া সেকেন্ড সিটি হাসপাতালের চিকিৎসক ক্যামেলিয়া বাচোভস্কা  আল জাজিরাকে জানান, হাসপাতালে করোনাভাইরাস রোগীর চিকিৎসার জন্য তাদের কাছে তথ্য আসার পর তিনিসহ আরও ৮৪জন সহকর্মী পদত্যাগ করেছেন।
 
তিনি বলেন, হাসপাতালটিতে পর্যন্ত সুরক্ষা জিনিসপত্র নেই এবং এটি কেবল আমাদের হাসপাতালেই তা নয়। অন্যদেরও নেই। এই কারণে বুলগেরিয়ার বেশিরভাগ চিকিৎসক অসুস্থতার ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে যারা বয়স্ক চিকিৎসক তারা উচ্চ ঝুঁকি ক্যাটাগরিতে রয়েছেন।
 
গত সপ্তাহেও একই কারণে বুলগেরিয়ার সেন্ট সোফিয়া হাসপাতাল থেকে ছয়জন ডাক্তার পদত্যাগ করেছেন। করোনাভাইরাসে বুলগেরিয়ায় এখন পর্যন্ত ৯২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন দুজন। ♦
 
 
 
 
Share With:
Rate This Article