Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকবিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের আনুষ্ঠানিক নাম দিল

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের আনুষ্ঠানিক নাম দিল

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের আনুষ্ঠানিক নাম দিল

প্রাণঘাতী করোনাভাইরাস চীনে সহস্র প্রাণ কেড়ে নেওয়ার পর আনুষ্ঠানিক নাম পেয়েছে। মঙ্গলবার ভাইরাসটির আনুষ্ঠানিক নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 
 
বিবিসি জানায়, জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থা প্রধান তেদরোস আদহানম গ্যাব্রিনাস জানান, নতুন এ ভাইরাস এখন থেকে কভিড-১৯ (COVID-19) নামে পরিচিত হবে।
 
যত দ্রুত সম্ভব এ ভাইরাসটি মোকাবেলার আহ্বানও জানান তিনি।
 
মঙ্গলবার চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সোমবার এক দিনেই এ ভাইরাসে মারা গেছেন ১০৮ জন। তাদের মধ্যে ১০৩ জনই মারা গেছেন হুবেই প্রদেশে। সব মিলিয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এগার’শ ১৬ জনে। চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং ও ফিলিপাইনে মারা গেছে আরও দু’জন। সব মিলিয়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এগার’শ ১৮ জনে।
 
নতুন করে সংক্রমণ ঠেকাতে চীনের বহু শহর অবরুদ্ধ রাখা হয়েছে। তারপরও কিছু এলাকায় চলাফেরা শিথিল করা হয়েছে। ওইসব শহরের মানুষ আতঙ্ক নিয়ে কাজে ফিরতে শুরু করেছেন। অনেক দেশ চীনের সঙ্গে এখনও বিমান যোগাযোগ বন্ধ রেখেছে।
Share With:
Rate This Article