Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeপ্রবাসবিশ্ব ভার্চুয়াল জাদু প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

বিশ্ব ভার্চুয়াল জাদু প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

বিশ্ব ভার্চুয়াল জাদু প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

বঙ্গবন্ধু মুজিব জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে নিউইয়র্কের বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটি, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ান্স (রিং-২৭৯) এবং ইন্ডিয়া আমেরিকা ম্যাজিক সোসাইটির উদ্যোগে করোনা মহামারীতে কর্মহীন জাদুশিল্পীদেরকে উৎসাহিত করতে প্রতি মাসে আমেরিকা থেকে ভার্চুয়াল জাদু প্রতিযোগিতা চলমান রয়েছে। জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর এই ৩ মাস শুধু বাংলাদেশের জাদুশল্পীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়, এ বছরের অক্টোবর মাস থেকে পৃথিবীব্যাপী প্রতিযোগিদের জন্য এ প্রতিযোগিতা উন্মুক্ত করা হয়েছে। চলতি অক্টোবর মাস থেকে, ম্যাজিক কম্পিটিশন ইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ফেসবুক গ্রুপে আয়োজিত, আমাদের ১ম আন্তর্জাতিক জাদু প্রতিযোগিতায় মোট ৯ টি দেশের ২৮ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।

গেল ২৫ তারিখে অক্টোবর মাসের ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথম হয়েছে ভারতের উত্তর প্রদেশের জাদুশিল্পী সচীন পাল, দ্বিতীয় হয়েছে মিশরের জাদুশিল্পী শেরিফ এলকোমি এবং তৃতীয় হয়েছে মরক্কোর জাদুশিল্পী মুস্তাফা ইত্তাবায়ি।

সংগঠনের সভাপতি জাদুশিল্পী খান শওকত জানান, পৃথিবী জুড়ে সম্ভাবনাময়ী জাদুশিল্পীদেরকে বিশ্ববাসীর নজরে এনে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি ও জাদুশিল্পের উন্নয়নের লক্ষ্যেই এ আয়োজন।

জাদু প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ান্স (রিং-২৭৯), বাংলাদেশ আমেরিকা ম্যাজিক সোসাইটি এবং ইন্ডিয়া আমেরিকা ম্যাজিক সোসাইটির সঙ্গে সহযোগী সংগঠন হিসেবে রয়েছে ইজিপ্ট আমেরিকা ম্যাজিক সোসাইটি, ফিলিপাইসন আমেরিকা ম্যাজিক সোসাইটি, স্পেন আমেরিকা ম্যাজিক সোসাইটি, কিউবা আমেরিকা ম্যাজিক সোসাইটি, মরক্কো আমেরিকা ম্যাজিক সোসাইটি, সিংগাপুর আমেরিকা ম্যাজিক সোসাইটি, ওয়ার্ল্ড‌ হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (নিউইয়র্ক), জুপিটার ম্যাজিক ইন্টারন্যাশনাল (ঢাকা), পি সি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটি (টাঙ্গাইল), শাহমনি জাদু একাডেমী (ঢাকা), রূপান্তর ম্যাজিক একাডেমী (শরিয়তপুর), সোসাইটি অব ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান্স (কুয়েত), ভিশন ম্যাজিক একাডেমী (চট্টগ্রাম), যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ (নিউইয়র্ক), সজিব ওয়াজেদ জয় পরিষদ (ঢাকা), বঙ্গবন্ধু থিয়েটার (নিউইয়র্ক), বঙ্গবন্ধু সাহিত্য একাডেমী (খুলনা), গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ (নিউইয়র্ক), ম্যাজিক সার্কেল অব বাংলাদেশ (ঢাকা) এবং বন্ধু ম্যাজিক একাডেমি (রংপুর)।

বিচারক হিসেবে ছিলেন, কুয়েত নিবাসী বিখ্যাত জাদুশিল্পী ড. গুগামপো, মিশর নিবাসী বিখ্যাত জাদুশিল্পী ড. হ্যানি শো, বাংলাদেশ থেকে জাদুশিল্পী এবং অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, এবং প্রিন্স আলমগীর প্রখ্যাত চলচ্চিত্র অভিনয় শিল্পী আহমেদ শরীফ।

সংগঠনের পক্ষ থেকে সহযোগি বিচারক হিসেবে ছিলেন লায়ন মতিউর রহমান টিপু, আকতার হোসেন, খালেকুজ্জামান খান লাবু, শাহ শহীদুল হক, অ্যাড মাসুদুর রহমান, মো. মাইনুল, নিখিল কুমার রায়, ঈসমাইল খান আনসারী, রাব্বী আলম, বাবু শাহ, আসগর হোসেন এবং রাশিদুল ইসলাম।নাম্বার দিতে পারবেন। সর্বোচ্চ নং ১০ এবং সর্বনিম্ন ১ নং। দর্শকরা ভোট দেবেন, প্রতিযোগিরা ভোট দেবেন, সহযোগি সংগঠনের কর্মকর্তারা ভোট দেবেন, বিচারক মন্ডলী ও উপদেষ্টা মন্ডলীর সদস্যরা ভোট দেবেন, এরপর সবার ভোট এক করে জুরি বোর্ডে সিদ্ধান্ত নেয়া হবে। প্রতিমাসের ২১ থেকে ২৪ তারিখ পর্যন্ত বিচার বিবেচনা চলবে। ২৫ তারিখে চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হবে। তাদের সনদপত্র আমেরিকা থেকে পাঠানো হবে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের কাছ থেকে কোন প্রকার ফিস নেয়া হবে না।

খান শওকত বলেন: আমি ১৯৮৫ সাল থেকে জাদু প্রদর্শনী করছি। ১৯৮৯ সালে ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ান্স (রিং-২৭৯), বাংলাদেশ শাখা গঠন করি। ১৯৯০ সাল থেকে আমেরিকাতে শো করছি। বিভিন্ন দেশের জাদুশিল্পীদের সাথে আমার পরিচয় আছে। জাদুশিল্পের কল্যানে আমরা সকল জাদু সংগঠন এবং সকল জাদুশিল্পীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। আসুন, সবার অংশগ্রহনে একটি সফল প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন করি, এবং পিছিয়ে থাকা একদল সম্ভাবনাময়ী তরুনকে বিশ্বের সামনে নিয়ে আসি।❐

Share With:
Rate This Article