Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 2, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ নয়: ভারতের আদালত

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ নয়: ভারতের আদালত

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ নয়: ভারতের আদালত

ভারতের দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অর্থ সবসময় ধর্ষণ নয়।

রায়ে বিচারক বলেছেন, দীর্ঘদিন ধরে কোনও নারী নিজের ইচ্ছায় কারও সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুললে তা ধর্ষণ বলে বিবেচিত হবে না।

সম্প্রতি এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন এক নারী। তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তার সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন ওই ব্যক্তি।

এই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার রায় দিতে গিয়ে আদালত জানায়, দীর্ঘদিন ধরে স্থাপিত যৌন সম্পর্কের ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি প্ররোচনা হিসেবে ধরা যাবে না।

বিচারপতি বিভু ভাকরু জানান, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ককে তখনই ধর্ষণ হিসেবে গণ্য করা হবে, যখন কেউ সাময়িক যৌন লালসার শিকার হবেন।

হাইকোর্ট ব্যাখ্যা দিয়েছেন, ইচ্ছে না থাকা সত্ত্বেও কখনও কখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাউকে যৌন সম্পর্কের জন্য প্ররোচিত করা হয়। ‘না’ বলার পরেও এই ধরনের প্ররোচনা দেওয়া হয় বারবার। কেবলমাত্র এক্ষেত্রেই কাউকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নির্যাতনের শিকার করা হয়েছে বলে ধরা যেতে পারে।❐

টাইমস অব ইন্ডিয়া

Share With:
Rate This Article