Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
 
আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এএম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন, মো. মাসুদ রানা, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান প্রমুখ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ওই প্রতিবেদন দাখিল করা হয়। শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা ছিল।
 

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন করা হয়। ♦

 
 
 
 
 
Share With:
Rate This Article